Digit.in

Realme C51 Sale Today: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ রিয়েলমির ফোন 9000 টাকার কমে কেনার সুযোগ

Highlights

বাজেট সেগামেন্ট Realme C51 লঞ্চ করা হয়েছে

রিয়েলমি C51 ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 4GB RAM+64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে

ফোনটি 8,999 টাকায় বিক্রি করা হচ্ছে। অফারের কথা বললে, গ্রাহকরা HDFC Debit/ credit কার্ড পেমেন্টে 500 টাকার ডিসকাউন্ট পাবেন

Realme C51 Sale Today: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ রিয়েলমির ফোন 9000 টাকার কমে কেনার সুযোগ

Realme এর বাজেট C-Series এর স্মার্টফোন ভারতের বাজারে বেশ জনপ্রিয়। কোম্পানি গ্রাহকদের জন্য নতুন-নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি কোম্পানি তার বাজেট সেগামেন্ট Realme C51 লঞ্চ করেছিল। কম দামে এই ফোন দুর্দান্ত ফিচার এবং স্পেসিফিকেশন অফার করে। এই ফোনের আজ অর্থাৎ 11 সেপ্টেম্বর দুপুর 12টায় প্রথম সেল শুরু হতে চলেছে।

আপনি যদি 10 হাজার টাকার কম দামে দুর্দান্ত ফিচার সহ ভাল ফোন কিনতে চান, তবে আজ আপনার কাছে রয়েছে দারুন সুযোগ।

Realme C51 ফোনের সেল এবং অফার

রিয়েলমি C51 ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা হবে। Raelme C51 ফোনের প্রথম সেলে কোম্পানি বাম্পার অফার দিচ্ছে।

রিয়েলমি C51 ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 4GB RAM+64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। ফোনটি 8,999 টাকায় বিক্রি করা হচ্ছে। অফারের কথা বললে, গ্রাহকরা HDFC Debit/ credit কার্ড পেমেন্টে 500 টাকার ডিসকাউন্ট পাবেন। এছাড়া, SBI কার্ড পেমেন্টেও 500 টাকার ছাড় রয়েছে। এই ফোন মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

Realme C51 ফোনে কী রয়েছে বিশেষ ফিচার

কোম্পানির লেটেস্ট বাজেট ফোনে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে যা 6.7-ইঞ্চি স্ক্রিন সহ আসে। ফোনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।

Realme C51 ফোনের পারফরম্যান্সের বুস্ট করতে Unisoc T612 প্রসেসর রয়েছে।

রিয়েলমি C51 ফোনে 4GB RAM সহ 4GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ফোনে থাকছে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5MP সেলফি সেন্সর।

Realme C51 ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile