Xiaomi Redmi A3
Redmi A3 ভারতীয় বাজারে আজ অর্থাৎ 14 February লঞ্চ হতে চলেছে। এই ফোনটি প্রিমিয়াম ডিজাইন সহ বাজারে আনা হবে। লঞ্চের আগেই আপকামিং রেডমি ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যা নতুন রেডমি ফোনে কী থাকবে বিশেষ।
রেডমি A3 ফোনটি আজ 14 ফেবরুয়ারি দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফোনটি শপিং সাইট Amazon এবং অফিসিয়াল সাইট থেকে বিক্রি হবে। আসুন দেখে নিই কী ফিচার থাকবে এই ফোনে।
আরও পড়ুন: Infinix Hot 40i: 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে 16GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ সস্তা ফোন
রেডমি A3 ফোনে কোম্পানি প্রিমিয়াম Halo ডিজাইন অফার করছে। ফোনটি ডার্ক গ্রিন কালার অপশনে আসবে। এছাড়া, অ্যামাজন সাইট থেকে জানা গিয়েছে যে ফোনটি স্মুদ এবং স্টাইলিশ হবে। ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে।
আপকামিং রেডমি ফোনে 6 জিবি RAM এর সাথে ভার্চুয়াল 6 জিবি RAM দেওয়া হবে। কোম্পানির তরফে তার অফিসিয়াল সাইট এবং অ্যামাজনে এই ফোনে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে।
ফোনে পাওয়ার দিতে এই ফোনে একটি বড় ব্যাটারি অফার করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে যে এতে 5000mAh এর বড় ব্যাটারি পাওয়া যাবে। এটি টাইপ-সি চার্জর সহ আসবে।
রেডমির এই নতুন ফোনটি কত দামে বাজারে আসবে সেই বিষয় জানানো হয়েনি। তবে নতুন ফোনটি বাজেট সেগামেন্টে আসবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: POCO X6 5G নতুন ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ, ফোন 3000 টাকার ছাড়ে কেনার সুযোগ