Best deal on Oppo Reno 13 5G phone price discount on Flipkart GOAT sale last day
Flipkart Goat Sale এর আজ 9 জুলাই শেষ দিন। আপনি যদি এখন পর্যন্ত এই সেলে ভাল ডিল না পেয়ে থাকেন এবং নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। আসলে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আমরা এমন একটি ফোনের ডিল নিয়ে এসেছি যা আপনার পছন্দ হবে। আমরা কথা বলছি Oppo Reno 13 5G ফোনের, যেখানে দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। আসুন ওপ্পো রেনো 13 5জি ফোনে পাওয়া ডিসকাউন্ট অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ই-কমার্স সাইটে ওপ্পো রেনো 13 ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 34,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে গত বছর জানুয়ারিতে 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: Jio আনল নতুন প্ল্যান, 55 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, বিনামূল্যে দেখা যাবে 1000টির বেশি চ্যানেল
ব্যাঙ্ক অফারের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2,225 টাকার ছাড় পাওয়া যাবে, যার ফলে ফোনের দাম কমে 32,774 টাকা হয় যাবে। এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে 5,225 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, ওপ্পো রেনো 13 5জি ফোনে ডিসপ্লে হিসেবে 6.59 ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED কার্ভড স্ক্রিন দেওয়া। এতে 2760×1256 পিক্সেল রেজোলিউশন পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ওপ্পো রেনো 13 5জি ফোনে MediaTek Dimensity 8350 চিপসেট অফার করা হয়েছে। অপারেটিং সিস্টাম হিসেবে Android 15 ভিত্তিক ColorOS 15 এ চলে ওপ্পোর এই ফোন।
পাওয়ার দিতে ওপ্পো রেনো 15 ফোনে 5800mAh এর ব্যাটারি অফার করা হয়েছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সহ আসে।
এবার সবচেয়ে বিশেষ ফিচারের কথা, ফোনে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।