Nothing Phone 4b vs Vivo T5 Pro 5G: 40 হাজার টাকার বাজেটে কোন ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি বেশি এগিয়ে, দেখুন তুলনা

Nothing Phone 4b vs Vivo T5 Pro 5G: 40 হাজার টাকার বাজেটে কোন ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি বেশি এগিয়ে, দেখুন তুলনা

নাথিং সম্প্রতি ভারতে Nothing Phone 4b লঞ্চ করেছে। নাথিং ফোন 4বি এর প্রতিযোগিতা বাজারে আগে থেকে আসা Vivo T5 Pro 5G এর সাথে হবে। প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে নাথিং ফোন 4বি ডিভাইসে। অন্যদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট। নাথিং ফোন 4বি এবং ভিভো টি5 প্রো দুটি ফোনের দাম 40 হাজার টাকার কম। আসুন নাথিং ফোন 4বি এবং ভিভো টি5 প্রো 5জি ফোনে দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখে নেওয়া যাক কোন ফোনটি কতটা শক্তিশালী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Nothing Phone 4b vs Vivo T5 Pro 5G ফোনের দাম কত এবং স্টোরেজ ভ্যারিয়্যান্ট

দামের কথা বললে, নাথিং ফোন 4বি এর বেস মডেল 8GB+128GB স্টোরেজ সহ আসে যার দাম 34,999 টাকা। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলটি 38,999 টাকা দামে কেনা যাবে। তুলনায়, ভিভো টি5 প্রো 5জি ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 32,999 টাকা এবং 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 36,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Motorola ভারতে লঞ্চ করল 7000mAh ব্যাটারি সহ শক্তিশালী স্মার্টফোন, 25 হাজার টাকার কমে কেনার সুযোগ

নাথিং ফোন 4বি নাকি ভিভো টি5 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, নাথিং ফোন 4বি ডিভাইসে রয়েছে 6.7 ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2344 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে নাথিংয়ের তুলনায় একটু বড় 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন 2392×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1600 নিটস দেওয়া।

প্রসেসর হিসেবে নাথিং ফোন 4বি তে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, ভিভো টি5 প্রো 5জি ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে।

অপারেটিং সিস্টেম হিসেবে নাথিং ফোন 4বি Android 16-ভিত্তিক Nothing OS 4.1-এ চলে এবং ভিভো টি5 প্রো 5জি ফোনটি চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, নাথিং ফোন 4বি এর পেছনে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনের রিয়ারে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Realme এর 5G ফোন একধাপে হয়ে গেল 2300 টাকা সস্তা, জানুন নতুন দাম কত

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, নাথিং ফোন 4বি তে রয়েছে 6000mAh এর ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, ভিভো টি5 প্রো 5জি ফোনে দেওয়া হয়েছে 9020mAh-এর ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile