ভারতে লঞ্চ হওয়ার আগেই VIVO S1 স্মার্টফোনের দাম লিক হয়েছে

HIGHLIGHTS

ভারতে Vivo S1 য়ের দাম লিক হয়েছে

এই ফোনটি ভারতে 7 আগস্ট লঞ্চ করা হবে

ভারতে লঞ্চ হওয়ার আগেই VIVO S1 স্মার্টফোনের দাম লিক হয়েছে

ভিভো ভারতে তাদের S সিরিজের ফোন লঞ্চ করার তোড়জোড় করছে, আর এই সিরিজের প্রথম ফোন 7 আগস্ট ভিভো S1 হিসাবে লঞ্চ হওয়ার কথা। এই ফোনটি এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে এসে গেছে। এই ফোনটি চিনে লঞ্চ হয়েছে আর জুলাইতেই এর আন্তর্জাতিক ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে। তবে ভারতে লঞ্চের আগে Vivo S1 ফোনের দাম লিক হয়েছে। এটি Relame X য়ের সঙ্গে প্রতিযোগিতায় আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vivo S1 য়ের দাম লিক হল

ইন্ডিয়াশপ . কম অনুসারে ভারতে Vivo S1 ফোনের প্রাথমিক দাম শুরু হবে 17,990 টাকা থেকে। আর এটি এই ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম হবে। আর এই ফোনের অন্য ভেরিয়েন্টগুলি আর তাদের দাম হবে যথাক্রমে 6GB/128GB আর 8GB/128GB 19,990 টাকা আর 24,990 টাকা। এই ফোনটি এর মধ্যে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে আর এর দাম সেখানে IDR 35,99,00 মানে প্রায় 17,650 টাকা। আর লিক দামটি তাই আন্তর্জাতিক ভেরিয়েন্টের দামের কাছাকাছিই।

Vivo S1 ফোনের স্পেসিফিকেশান

Vivo S1 ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে একটি 6.38 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা হেলিও P65 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের সর্বাধিক ভেরিয়েন্ট আছে। এই  অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 আছে।

Vivo S1 ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন যা 16MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে f/1.78 অ্যাপার্চার যুক্ত আর এর সঙ্গে 8MP র সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স f/2.2 অ্যাপার্চারের আর এই ফোনে এর সঙ্গে 2MP র ডেপ্তহ সেন্সার আছে যা f/2.4 অ্যাপার্চারের আর এটি 32MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত।

Vivo S1 ফোনে একটি 4500mAh য়ের ব্যাটারি আছে আর ইন্দোনেশিয়াতে এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে এসেছে যা কসমিক গ্রিন আর স্কাইলাইন ব্লু কালারে এসেছে,

আর কোম্পানি ভারতে তাদের S সিরিজের জন্য বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে চুক্তি করেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo