Apple এর আপকামিং iPhone 13 সিরিজে থাকবে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার

HIGHLIGHTS

iPhone 13 series ডিজাইনের দিক দিয়ে আইফোন 12 সিরিজের মতো হতে পারে

নতুন iPhone মডেলে iPad Pro এর মতো 120Hz প্রমোশন ডিসপ্লে দেওয়া যেতে পারে

Apple এর আপকামিং iPhone 13 সিরিজে থাকবে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার

Apple iPhone 13 Pro মডেল লঞ্চ হতে এখনও অনেক সময় বাকি রয়েছে, তবে ফোন সম্পর্কিত খবর বা লীক সামনে আসতে শুরু করেছে। একটি টিপস্টারের মতে, আগামী আইফোন 13 প্রো মডেলে অলওয়েজ-অন ডিসপ্লে এবং আরও ভাল গ্রিপের জন্য রিফাইন্ড ম্যাট ব্যাক প্যানেলের সাথে আসবে। টিপস্টার জানিয়েছে যে ডিজাইনের এই পরিবর্তন শুধু প্রো মডেলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে। এছাড়াও, লেটেস্ট লীকে দাবি করা হয়েছে যে নতুন iPhone মডেলে iPad Pro এর মতো 120Hz প্রমোশন ডিসপ্লে দেওয়া যেতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

EverythingApplePro ইউটিউব চ্যানেল একটি ভিডিও পোস্ট করেছে যাতে আগামী iPhone 13 series সম্পর্কিত নতুন তথ্য টিপস্টার Max Weinbach শেয়ার করেছেন। ডিজাইন সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে যে এই বছর Apple ন্যূনতম পরিবর্তন করবে।

iPhone 13 series ডিজাইনের দিক দিয়ে আইফোন 12 সিরিজের মতো হতে পারে। ভিডিওতে বলা হয়েছে যে ফোনের পিছনে ব্যবহৃত নতুন ম্যাট ম্যাটেরিয়াল iPhone 13 প্রো মডেল থরতে গেলে পিক্সেল ডিভাইসের মতো অনুভব করতে পারে। এছাড়া দাবি করা হয়েছে যে apple প্রো মডেলে LTPO প্রযুক্তি ব্যবহার করবে, মনে করিয়ে দি যে এই প্রযুক্তি নতুন Apple Watch-এও আগে দেখা গিয়েছে।

ভিডিওতে উল্লিখিত সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অলওয়েজ-অন ডিসপ্লে। ডিটেল অনুসারে, অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার স্ক্রিনে টাইম এবং ব্যাটারি আইকন দেকা যায়। বলে দি যে এই মুহুর্তে অ্যাপল দ্বারা এই তথ্যগুলির কোনওটিরও নিশ্চিত হওয়া যায়নি এবং এই তথ্য ফাঁসের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo