Amazon Mega Deal Days Sale offers Huge Discounts on iQOO 15R Vivo X300 FE OnePlus Nord CE 6 and More
Amazon এর Mega Deal Days সেল গত সপ্তাহে শুরু হয়েছে এবং এখন এটি তার শেষ পর্যায়ে পৌঁছেছে। 9 জুন পর্যন্ত চলা এই সেলে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং TWS ইয়ারবাড-সহ বিভিন্ন ধরণের গ্যাজেটের ওপর বড় ছাড় পাচ্ছেন। মেগা ডিল সেলে Vivo X300 FE, iQOO 15R, Samsung Galaxy M56 5G, OnePlus 13 ফোনে ছাড় পাওয়া যাচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, এই সেলে কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারও দিচ্ছে। সাথে এতে থাকছে এক্সচেঞ্জ বোনাস এবং ক্যাশব্যাক অফারের সুবিধাও রয়েছে। যার ফলে অনেক প্রিমিয়াম এবং মিড-রেঞ্জ ডিভাইস তাদের আসল দাম থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোন ফোনে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
এই সেলের সময় ভিভো এক্স300 এফই ফোনের 12 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ মডেলটি 79,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি 1,19,999 টাকা দামে লিস্ট করা। যার মানে গ্রাহকরা সরাসরি 40,000 টাকার ছাড় পাচ্ছেন। স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর সহ এই স্মার্টফোনটি কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেলগুলোর মধ্যে অন্যতম।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Vivo ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয় গেল 7000 টাকা সস্তা, জানুন নতুন দাম কত
সেলে আইকিউ 15আর ফোনের 8 জিবি RAM ও 256 জিবি স্টোরেজ মডেলও কম দামে পাওয়া যাচ্ছে। ফোনের আসল দাম ছিল 53,990 টাকা, যা এখন 46,998 টাকায় কেনা যাচ্ছে। অর্থাৎ প্রায় 7,000 টাকা সস্তা হচ্ছে। এতে Snapdragon 8 Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে।
ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি এখন 34,998 টাকায় পাওয়া যাচ্ছে, যার আসল দাম ছিল 40,999 টাকা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনের দাম 33,999 টাকা থেকে কমে 25,998 টাকা হয়েছে। নর্ড সিই 6 মডেলে রয়েছে বিশাল 8000mAh ব্যাটারি, আর নর্ড সিই 6 লাইট মডেলে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে।
এই সেলের অন্যতম আকর্ষণ হলো স্যামসাং গ্যালাক্সি এম56 5জি। ফোনে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে এর দাম কমে দাঁড়িয়েছে 23,498 টাকা।
যারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্যও রয়েছে দারুণ সব অফার। OnePlus 13 কেনা যাবে 64,999 টাকায় এবং Oppo Reno 15 Pro Mini 5G-এর দাম রাখা হয়েছে 59,999 টাকা।
আরও পড়ুন: 3GB প্রতিদিন ডেটা সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, এবার পুরো বছর কলিং এবং ডেটা আনলিমিটেড
সেল চলাকালীন নাথিং ফোন 3 তে পাওয়া যাচ্ছে কম দামে। এই স্মার্টফোনটি 42,999 টাকায় কেনা যাবে, যা এর সাধারণ দামের চেয়ে অনেক কম।