3GB প্রতিদিন ডেটা সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, এবার পুরো বছর কলিং এবং ডেটা আনলিমিটেড
BSNL তার কোটি কোটি গ্রাহকের জন্য আনলিমিটেড কলিং এবং ডেটার মতো সুবিধা-সহ বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। ভারত সঞ্চার নিগম লিমিটেড একের পর এক বেশ কিছু সস্তা দামের রিচার্জ প্ল্যান চালু করেছে। এতে বেসরকারি কোম্পানি যেমন Jio, Airtel এবং Vodafone Idea এর তুলনায় বেশি সুবিধা অফার করে। বিএসএনএল এর এমনই একটি সস্তা প্ল্যানে পুরো এক বছরের জন্য প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়।
SurveyBSNL এর প্রতিদিন 3 জিবি ডেটা সহ বার্ষিক প্ল্যান
বিএসএনএল তাদের X (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানের ঘোষণা করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই রিচার্জ প্ল্যানের দাম 2799 টাকা।
সুবিধার কথা বলতে গেলে, এতে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Samsung Galaxy S26 FE ফোনের প্রথম ঝলক, ফাঁস হল ফিচার এবং স্পেসিফিকেশন
What are you waiting for?
— BSNL India (@BSNLCorporate) June 7, 2026
Choose the ₹2799/- plan
Recharge smart via #BReX
👉 https://t.co/41wNbHpQ5c#BSNLIndia #StayConnected #InternetForEveryone #Digital #IndiaOnline #BSNLServices #SmartIndia #connectivity #2799plan @CMDBSNL @robertravi21 pic.twitter.com/8Wto3tew1z
সরকারী টেলিকম কোম্পানির এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা পাবেন, যার ফলে পুরো ভ্যালিডিটিতে মোট 1095 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি, গ্রাহকরা প্রতিদিন 100 SMS ফ্রি সুবিধাও থাকছে। এটি ভারত সঞ্চার নিগম লিমিটেডের একটি দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যান, যার ফলে গ্রাহকদের বারবার রিচার্জ করার ঝামেলা পোহাতে হয় না।
এর পাশাপাশি, বিএসএনএল সম্প্রতি 51 টাকা দামের একটি নতুন প্ল্যান চালু করেছে। এই সস্তা প্ল্যানে সারা দেশে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা রয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্রিপেইড প্ল্যানের সাথে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং 00 ফ্রি এসএমএস অফার করে।
28 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মোট 56 জিবি ডেটা পাওয়া যায়। তবে, এটি বিএসএনএল এর একটি সীমিত সময়ের অফার, যা 30 জুন, 2026 পর্যন্ত পাওয়া যাবে। বিএসএনএল ক্রমাগত তাদের নেটওয়ার্ক উন্নত করছে এবং সম্প্রতি প্রচুর সংখ্যক নতুন 4G/5G মোবাইল টাওয়ার স্থাপন করেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
