15000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 200MP সহ Vivo স্মার্টফোন, জানুন নতুন দাম কত

15000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 200MP সহ Vivo স্মার্টফোন, জানুন নতুন দাম কত
Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভিভো এক্স200 প্রো ফোনের 16GB RAM + 512GB মডেলটি ভারতে 94,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলে, Amazon কোম্পানি এক্স200 প্রো ফোনে 12,099 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে ফোনের দাম কমে 82,900 টাকা হয় যাবে। এছাড়াও, আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: 200MP টেলিফটো ক্যামেরা এবং snapdragon 8 Elite চিপসেট সহ Xiaomi 17 Ultra ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেসিফিকেশন

আপনি যদি এই ফোনটি আরও সস্তা দামে কিনতে তবে আপনার পুরানো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে পারেন।

ভিভো এক্স200 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, ভিভো এক্স200 প্রো ফোনে MediaTek Dimensity 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা। এছাড়াও, ডিভাইসে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং এবং 50MP সেলফি ক্যামেরা সহ Xiaomi 17 ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং ফিচার কী

ডিসপ্লের দিকে থেকে, 4500 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি 1.5K 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, এক্স200 প্রো ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া। ফ্রন্টে, ডিভাইসে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ক্যামেরা পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo