50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 5G স্মাটফোন হল 15000 টাকা সস্তা, জানুন কোথায় পাবেন অফার

HIGHLIGHTS

ওপ্পো তার জনপ্রিয় Oppo Reno 14 Pro 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিল অফার করছে

ওপ্পো রেনো 14 প্রো 5জি হলো এমনই একটি ডিভাইস যা ফোনের এমআরপি এর তুলনায় অনেক কম দামে কেনা যাবে

ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনে সোজা 15005 টাকার ছাড় পাওয়া যাচ্ছে

ওপ্পো তার জনপ্রিয় Oppo Reno 14 Pro 5G স্মার্টফোনে দুর্দান্ত ডিল অফার করছে। উৎসবের মরসুমের সেল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই জনপ্রিয় স্মার্টফোনগুলোর ওপর আকর্ষণীয় ছাড় দেখা যাচ্ছে। ওপ্পো রেনো 14 প্রো 5জি হলো এমনই একটি ডিভাইস যা ফোনের এমআরপি এর তুলনায় অনেক কম দামে কেনা যাবে। ফিচার হিসেবে ওপ্পো রেনো 14 প্রো ফোনে 50 মেগাপিক্সেল এর চারটি ক্যামেরা দেওয়া, এছাড়া এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। এছাড়া এতে 6200mAh ব্যাটারি দেওয়া। আসুন ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনের ডিল প্রাইস, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 Pro 5G Price Discount Offer on Croma

দামের কথা বললে, ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনটি বর্তমানে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। রেনো 14 প্রো ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু ক্রোমা সাইটে ফোনটি বিশাল ছাড়ে লিস্ট করা। ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনে 28 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর রেনো 14 প্রো 5জি ফোনটি 39,994 টাকা দামে কেনা যাবে। যার মানে ফোনে সোজা 15005 টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে।

আরও পড়ুন: 1 টাকায় আনলিমিটেড কলিং, 24GB ডেটা সাথে একগুচ্ছ সুবিধা, দুর্গা পুজোর আগে BSNL এর ধামাকা প্ল্যান

ব্যাংক অফার কাজে লাগিয়ে আপনি আরও কম দামে ওপ্পো রেনো 14 প্রো 5জি কিনতে পারেন। আপনি যদি Tata Neu HDFC Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে 5 শতাংশ Nuecoins পেতে পারেন। এই অফআর সম্পর্কে আরও জানতে ক্রোমার ওয়েবসাইটে দেখতে পারেন।

ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওপ্পো রেনো 14 প্রো 5জি ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে।

প্রসেসর হিসেবে রেনো 14 প্রো 5জি ফোনটি MediaTek Dimensity 8450 চিপসেটে কাজ করে। এটি অ্যান্ড্রয়েড 15 এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 15-এ চলে।

পাওয়ার দিতে ওপ্পো রেনো 14 প্রো 5জি মডেলে রয়েছে 6200mAh ব্যাটারি, যা 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ফোনের পেছনের অংশে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 7900mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন

ফোনটি IP68 ও IP69 রেটিং-সহ এসেছে এবং এটি Calla Lily Purple, Mermaid ও Reef Black—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :