200MP Camera Phone Vivo X300 gets price discount over by 7000 on Flipkart
আপনি যদি ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 কেনার কথা ভাবছেন, তবে বর্তমানে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ ভিভো এক্স300 ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া, এক্সচেঞ্জ অফারের মাধ্যমেও আপনি এই স্মার্টফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। এতে রয়েছে 6040mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 9500 প্রসেসর। আসুন ভিভো এক্স300 ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভিভো এক্স300 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 75,999 টাকা দামে Flipkart সাইটে লিস্ট করা। ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, SBI, HDFC বা Axis Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 7500 টাকার ছাড় পাওয়া যাচ্ছে, যার পরে ফোনের দাম কমে 68,499 টাকা হয় যাবে।
শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো বা বর্তমান ফোনের বদলে নতুন ফোনটি কেনার সময় 55,600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া সম্ভব। তবে মনে রাখা প্রয়োজন যে, এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
আরও পড়ুন: 3GB প্রতিদিন ডেটা সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, এবার পুরো বছর কলিং এবং ডেটা আনলিমিটেড
ফিচারের কথা বললে, ভিভো এক্স300 ফোনে রয়েছে 6.31 ইঞ্চির 1.5K BOE Q10+ LTPO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1216×2640 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসরে কাজ করে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। নিরাপত্তার জন্য এতে রয়েছে ইন-ডিসপ্লে 3D আল্ট্রাসনিক সিঙ্গেল-পয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পাওয়ার দিতে ভিভো এক্স300 ফোনে 6040mAh ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 16GB LPDDR5x Ultra RAM এবং 512GB UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এক্স300 ফোনের রিয়ারে রয়েছে OIS সহ 200 মেগাপিক্সেল HPB প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল JN1 ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং OIS সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, 4G, Bluetooth 6, Wi-Fi, GPS, NFC, OTG এবং একটি USB Type-C পোর্ট।