HIGHLIGHTS
আধার প্রত্যেকের নিজস্ব একটি নম্বর আপনাদের আধার নম্বর অন্য কোথাউ ব্যাবহার হয়েছে জানলে তা UIDAI য়ের সাইটে গিয়ে অভিযোগ জানানো যাবে
আধারের তথ্য লিক হওয়ার অনেক ঘটনা আমাদের সামনে এর মধ্যে চলে এসেছে। আর আমরা সবাই আমাদের আধার আর তার তথ্য নিয়ে প্রায় সব সময়ই চিন্তায় থাকি। তবে আধারের সিকিউরিটির বিষয়ে UIDAI (ইউনিক আইডিন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া) জানিয়েছে যে আধারের তথ্য সুরক্ষিত তা আমদের জানিয়েছে। তবে আধার বিষয়ে সব কিছুর জন্যই এই সংস্থা দায়ি থাকে আর আপনারা নিশ্চই জানেন যে অনেক সময়ে আধার লিক হওয়ার ভয় থেকেই যায়। কেমন হয় যদি আপনারা জানতে পারেন যে আপনাদের আধার কোথাউ ব্যাবহার হয়েছে কিনা বা হলেও কোথায় হয়েছে।
Surveyআপনারা নিজেরাই হয়ত অনেক সময়ে অনেক জায়গায় নিজের প্রমান পত্র হিসাবে আধার ব্যাবহার করেছেন আর আপনাদের নিজেদের ব্যাক্তিগত তথ্যর সুরক্ষার বিষয়ে আপনারা নিশ্চিত হতে চান। আসুন তবে আজকে আমরা আপনাদের বলব যে কি করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আধার গত 6 মাসে কোথাউ ব্যাবহার করা হয়েছে কিনা। আপনারা যদি দেখেন যে অন্য কোথাউ আপনার আধার ডিটেল ব্যাবহার করা হয়েছে তবে আপনারা UIDAI য়ের ওয়েবসাইটে আপনাদের অভিযোগ জানাতে পারবেন।