BSNL এর বাজেট ফ্রেন্ডলি 3টি রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তা 299 টাকার, 70 দিন পর্যন্ত প্রতিদিন 3GB ডেটা সাথে আনলিমিটেড কলিং

HIGHLIGHTS

BSNL এর নতুন 599 টাকার প্রিপেইড প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটি এবং প্রচুর ডেটা অফার করে

সরকারী কোম্পানির 299 টাকার প্ল্যানটিও গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে

এছাড়া কোম্পানির কাছে একটি সস্তা বার্ষিক প্ল্যান রয়েছে যার দাম 2799 টাকা

BSNL এর বাজেট ফ্রেন্ডলি 3টি রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তা 299 টাকার, 70 দিন পর্যন্ত প্রতিদিন 3GB ডেটা সাথে আনলিমিটেড কলিং

একদিকে বেসরকারি টেলিকম কোম্পানিরা তাদের ট্যারিফ বাড়িয়ে চলেছে, অন্যদিকে BSNL এখন পর্যন্ত গ্রাহকদের বাজেট-ফ্রেন্ডলি প্ল্যান অফার করছে। কোম্পানির নতুন 599 টাকার প্রিপেইড প্ল্যানটি বিশেষভাবে সেইসব ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, যারা দীর্ঘ ভ্যালিডিটি এবং প্রচুর ডেটা সুবিধা চান, তবে ঘন-ঘন রিচার্জ করার ঝামেলা এড়াতে চান।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

599 টাকার BSNL রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে

ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি অফার করে। গ্রাহকরা এতে প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন সুবিধা পাবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট চলতে থাকবে, তবে স্পিড কমে 40kbps হয় যাবে। দেখতে গেলে প্রাইভেট কোম্পানির তুলনায় এই প্ল্যানটি অনেকটা সস্তা।

আরও পড়ুন: 27 মার্চ ভারতে লঞ্চ হবে Redmi এর নতুন 5G স্মার্টফোন, থাকবে 6300mAh ব্যাটারি

299 টাকার বিএসএনএল প্ল্যানও একটি চমৎকার বিকল্প

সরকারী কোম্পানির 299 টাকার প্ল্যানটিও গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এতেও প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটার সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 40kbps হয়ে যাবে। সীমিত বাজেটের মধ্যে সর্বোচ্চ সুবিধা পেতে গ্রাহকরা এটি পছন্দ করতে পারেন।

2799 টাকার বিএসএনএল এর বার্ষিক প্ল্যান

এছাড়া কোম্পানির কাছে একটি সস্তা বার্ষিক প্ল্যান রয়েছে যার দাম 2799 টাকা। এতে কোম্পানি প্রতিদিন 3GB ডেটা অফার করে। সাথে এতে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। গ্রাহকরা এই সমস্ত সুবিধা 365 দিন অর্থাৎ 1 বছর পর্যন্ত পাবেন। প্রতিদিন ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে।

আরও পড়ুন: সোজা 20 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo