সোজা 20 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

সোজা 20 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে Nothing ফ্ল্যাগশিপ স্মার্টফোন, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

নাথিং কোম্পানি ভারতীয় বাজারে আসার সাথেই বাকি কোম্পানির স্মার্টফোনকে টেক্কা দেয়। Nothing Phone 3 কোম্পানির সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনের মধ্য়ে একটি। নাথিং তার এই ফোনটি গত বছর 2025 এ লঞ্চ করেছিল যা এখন পর্যন্ত টপ স্মার্টফোনের তালিকায় ধরা হয়। বর্তমানে নাথিং ফোন 3 ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় কেনা যাবে। গ্রাহকরা নাথিং ফোন 3 ডিভাইসটি 20 হাজার টাকার ছাড়ে কিনতে পারবেন। আসুন নাথিং ফোন 3 এর নতুন দাম, অফার এবং ডিসকাউন্টের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone 3 ফোনে Amazon ডিসকাউন্ট

ছাড়ের কথা বললে নাথিং ফোন 3 বিশাল ছাড়ে কেনার সুযোগ রয়েছে। নাথিং ফোনটি 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তবে এখন Amazon সাইটে ফোনটি 59,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 12GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। যার মানে নাথিং ফোন 3 ফোনে সোজা 20,000 টাকার ছাড় পাওয়া যাবে। এখানে শেষ নয়, কোম্পানি এতে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। এই সুবিধাটি পেতে হলে, ফোনটি কেনার সময় আপনাকে একটি নির্দিষ্ট ব্যাঙ্কের অফার ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G স্মার্টফোনের সেল শুরু, থাকছে প্রথমেই ডিসকাউন্ট অফার

আপনি যদি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে , নাথিং ফোন 3 তে অতিরিক্ত 3000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর অর্থ হলো, সব মিলিয়ে এই ডিভাইসটির ওপর মোট ২৮,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। ফলস্বরূপ, ফোনটি এর এমআরপি-র চেয়ে ২৮,০০০ টাকা কম দামে কেনা সম্ভব—যা বর্তমানে এই মডেলটির ওপর উপলব্ধ সবচেয়ে বড় ছাড়। বিস্তারিত তথ্যের জন্য আপনি অফার পেজটি ভিজিট করতে পারেন।

নাথিং ফোন 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 তে দেওয়া 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1260×2800 পিক্সেল। ফোনে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করা হয়েছে। ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এটি স্মার্টফোনটি Android 15 ভিত্তিক Nothing OS 3.5 তে কাজ করে। পাওয়ার দিতে নাথিং ফোন 3 এ দেওয়া হয়েছে 5500mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 12000 টাকার কম দামে Samsung Galaxy M17e 5G ফোন আজ কেনার সুযোগ, রয়েছে শক্তিশালী 6000mAh ব্যাটারি

ফটোগ্রাফির দিক থেকে নাথিং ফোন 3 ফোনে পাওয়া যাবে OIS সাপোর্ট সহ একটি রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ডিভাইসে 50MP ফ্রন্ট-ফেসি ক্যামেরা দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo