WhatsApp Scam Alert feature is live now for Android beta users, how it works
Meta সংস্থা WhatsApp অনলাইন স্ক্যাম থেকে সুরক্ষিত রাখতে নতুন ফিচার আনল। ইউজারের নিরাপত্তা বজায় রাখতে মেটা সংস্থার জনপ্রিয় মেসেজিং অ্যাপ একের পর এক ফিচার চালু করে। এবারও ইউজারের কথা মাথায় রেখে নতুন Scam Alert ফিচার নিয়ে হাজির হয়েছে। তবে বর্তমানে এই ফিচারটি টেস্টিং মোডে রয়েছে, যা কিছু অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ ইউজারদের পাঠানো হয়েছে।
স্ক্যাম অ্যালার্ট ফিচার দিয়ে ইউজাররা অপরিচিত নম্বর থেকে আসা স্ক্যাম মেসেজ চিনতে পারবেন। কোনও মেসেজ সন্দেহজনক মনে হলেই ইউাজরের চ্যাটে ওয়ার্নিং মেসেজ চলে আসবে। যার পর ইউআর চাইলে সেন্ডারকে ব্লক এবং রিপোর্ট করতে পারে। হোয়াটসঅ্যাপে এই ফিচারটি অটোমেটিক অন থাকবে না, তবে কেউ চাইলে এই ফিচারকে ম্যানুয়ালি চালু করতে পারবেন। হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে ‘স্ক্যাম অ্যালার্ট’ সুবিধাটি খুঁজে পাওয়া যাবে।
বলে দি যে স্ক্যাম মেসেজ আসাতে ওয়ার্নিং মেসেজটি শুধু রিসিভার দেখতে পারবে, উলটো দিকে থাকা প্রতারক তা নিয়ে টেরও পাবেন না। তবে যদি রিসিভারের মনে হয় যে আসা মেসেজটি সন্দেহজনক নয় তাহলে তিনি ওয়ার্নিং মেসেজটি মুছে দিতে পারবেন। যার পরে আর কখনও সেই সেন্ডারের মেসেজকে স্ক্যাম অ্যালার্ট হিসেবে দেখানো হবে না।
বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের মধ্যে এই স্ক্যাম অ্যালার্ট ফিচারটি টেস্টিং করা হচ্ছে। টেস্টিং সফল হওয়ার পর বাকি ইউজারদের জন্য এই ফিচারটি চালু করা হবে। এই ফিচারটি ইউজারদের জন্য নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক বার্তা শনাক্ত করার ক্ষেত্রে।
আরও পড়ুন: Mobile Internet Issue: ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও চলছে না ইন্টারনেট, বদলে ফেলুন এই সেটিং