Vivo T5x 5G vs iQOO Z11x 5G: ভিভো এবং আইকু ফোনের 4000 টাকা বাড়ল দাম,দেখে নিন ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সে কোনটি কিনবেন
Vivo এবং iQOO হঠাৎই তার দুটি 5G স্মার্টফোনের দাম একধাপে বাড়িয়ে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Vivo T5x 5G এবং iQOO Z11x 5G ফোন নতুন দামের সাথে লিস্ট করা। বলে দি যে ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স 5জি দুটি ফোনই চলতি বছরে লঞ্চ হয়েছে ভারতে। তবে এটি প্রথমবার নয় যখন ফোনের দাম বাড়ানো হয়েছে, এর আগে লঞ্চের পরেও দুটি ফোনের দাম পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে এই দুটি ফোন 4000 টাকা বেশি দামে কিনতে হবে। আসুন একনজরে ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স 5জি দুটি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখে নেওয়া যাক কোন ফোনটি কেনা সঠিক হবে।
Surveyভারতে Vivo T5x 5G vs iQOO Z11x 5G ফোনের নতুন দাম কত
প্রথমে ভিভো টি5এক্স ফোনের দামের কথা বললে, এটি তিনটি স্টোরেজ অপশনে আসে।
- 6GB RAM + 128GB মডেলের দাম 27,999 টাকা করে দেওয়া হয়েছে, যা মার্চ মাসে লঞ্চের সময় 18,999 টাকা ছিল।
- 8GB + 128GB মডেলটি এখন 30,999 টাকায় কেনা যাবে।
- 8GB + 256GB মডেলের দাম 34,999 টাকা রাখা হয়েছে।
এবার আইকু জি11এক্স ফোনের দাম কত বাড়ল দেখা যাক
- 6GB + 128GB মডেলটি 18,999 টাকার (লঞ্চ প্রাইস) বদলে বর্তমানে দাম বেড়ে 24,999 টাকা হয়ে গেছে।
- 8GB + 128GB মডেলটি 27,999 টাকায় বর্তমানে কেনা যাবে।
- এবং 8GB + 256GB মডেলের দাম বেড়ে 30,999 টাকা হয় গেছে।
ভিভো টি5এক্স নাকি আইকু জি11এক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে কী পার্থক্য
বলে দি যে ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স দুটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেকটা একই। দুটি ফোনে বড় কোনো পার্থক্য নেই। তবে ব্র্যান্ডিং, কালার ভেরিয়েন্ট এবং সফটওয়্যার অপ্টিমাইজেশনের ক্ষেত্রে কিছু ছোটখাটো পার্থক্য রয়েছে।
ডিজাইন
ভিভো টি5এক্স ফোনের ব্যাক প্যানেলে ভিভোর সিগনেচার ডিজাইন ও ব্র্যান্ডিং দেখা যায়। অন্যদিকে আইকু জি11এক্স ফোনটি মূলত গেমিং-সেন্ট্রিক সাব-ব্র্যান্ড হিসেবে ডিজাইন করা হয়েছে, যার ব্যাক প্যানেলে আইকুর লোগো রয়েছে।
গেমিং ও পারফরম্যান্স অপ্টিমাইজেশন
দুটি ফোনেই একই প্রসেসর থাকলেও, আইকু জি11এক্স ফোনটি গেমিং সফটওয়্যার অপ্টিমাইজেশন কিছুটা আপগ্রেড করা। ফলে এটি দীর্ঘক্ষণ গেম খেললেও ফোনকে বেশি গরম হতে দেয় না।
পার্থক্য ছাড়া বাকি সব হার্ডওয়্যার এবং ফিচার দুটি ফোনেই একদম এক। একনজরে দেখে নেওয়া যাক:
ডিসপ্লে
ডিসপ্লের ক্ষেত্রে ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স দুটি ফোনেই রয়েছে 6.76 ইঞ্চির FHD+ LCD স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 4nm শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo চিপসেট।
ব্যাটারি ও চার্জিং
পাওয়ার দিতে ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স ফোন দুটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এদের বিশাল 7200mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ভিভো টি5এক্স এবং আইকু জি11এক্স ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য সামনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
ওয়াটারপ্রুফ রেসিস্টেন্ট
দুটি ফোনই ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং সহ আসে।
সফটওয়্যার
অপারেটিং সিস্টাম হিসেবে দুটি ফোনই অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 6 তে চলে।
কোন 5জি ফোনটি কেনা উচিত?
আপনি যদি সাধারণ ব্যবহার, চমৎকার ব্যাটারি লাইফ এবং টেকসই ফোন চান তবে ভিভো টি5এক্স বেছে নিতে পারেন। আর আপনি যদি একই বাজেটে একটু ভালো গেমিং অপ্টিমাইজেশন ও আইকুর ডিজাইন পছন্দ করেন, তবে আইকু জি11এক্স আপনার জন্য ভালো বিকল্প হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 6.79-ইঞ্চি ডিসপ্লে সহ Boltt এর দুটি ফোনের আজ সেল, সবচেয়ে সস্তা 9999 টাকার
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
