Airtel এর 3 সেরা Unlimited 5G প্ল্যান, মিলবে প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ OTT সুবিধা, দাম 399 টাকা থেকে শুরু
আপনি যদি Airtel এর সিম ব্যবহার করেন এবং সস্তায় কোনো রিচার্জ খুঁজছেন তবে এয়ারটেল এর কাছে রয়েছে কিছু দুর্দান্ত প্ল্যান। এয়ারটেল এর কাছে কিছু দুর্দান্ত আনলিমিটেড 5G Recharge Plans রয়েছে যার দাম 399 টাকা থেকে শুরু হয়। এই প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং এবং OTT সুবিধাও পাওয়া যায়। আসুন এক নজরে এই তিনটি রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
SurveyAirtel এর 399 টাকার রিচার্জ প্ল্যান
সবার প্রথমে এয়ারটেল 399 টাকার প্ল্যানের কথা। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানি এতে দিচ্ছে 2.5 জিবি ডেটা প্রতিদিন হাই-স্পিড ডেটা। যার মানে পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 70 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: অ্যাপলের সিইও হিসেবে বিদায় নিলেন Tim Cook, থাকবেন নতুন ভূমিকায়
শুধু তাই নয়, এয়ারটেল দিচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। সাথে থাকবে প্রতিদিন 100 SMS সুবিধা। এতে 28 দিনের জন্য JioHotstar Mobile Subscription, Airtel Xstream Play, Hello Tunes এবং গ্রাহকরা Adobe Express Premium সুবিধাও পাবেন।
1199 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
আরেকটি প্ল্যান হল এয়ারটেল এর 1199 টাকার, যা 84 দিনের ভ্যালিডিটি অফার করে। যার মানে গ্রাহকরা পুরো 3 মাস পর্যন্ত সব সুবিধা পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন 2.5 জিবি ডেটা। সাথে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সবচেয়ে বড় অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন, যা পুরো ভ্যালিডিটিতে পাওয়া যাবে।
3999 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এছাড়া রয়েছে এয়ারটেল এর 3999 টাকার রিচার্জ প্ল্যান। এতে পুরো 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকরা পুরো এক বছর পর্যন্ত প্রতিদিন 2.5 জিবি ডেটা সুবিধা পাবেন। সাথে থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা। এই প্ল্যানে 3 মাসের জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন থাকছে। এই সমস্ত সুবিধা পাওয়া যাবে পুরো 365 দিন পর্যন্ত।
আরও পড়ুন: সোজা 39 হাজার টাকা ছাড় Nothing 5G স্মার্টফোনে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, জানুন নতুন দাম কত
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
