অ্যাপলের সিইও হিসেবে বিদায় নিলেন Tim Cook, থাকবেন নতুন ভূমিকায়
Apple এর দীর্ঘ দিনের CEO Tim Cook আজ এই পদ থেকে বিদায় নিলেন। প্রায় 30 বছর ধরে অ্যাপলের সাথে যুক্ত থাকার পর, কুক তার চাকরির শেষ দিনে অ্যাপল কমিউনিটির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন। কুক জানিয়েছেন যে, যদিও তাঁর পদবি পরিবর্তিত হচ্ছে, কিন্তু কোম্পানি ও এর কর্মীদের প্রতি তাঁর ভালোবাসা কখনোই বদলাবে না।
Survey2011 সাল থেকে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন তিনি। John Ternus অ্যাপলের নতুন সিইও হিসেবে কাজ করবেন।
আরও পড়ুন: সোজা 39 হাজার টাকা ছাড় Nothing 5G স্মার্টফোনে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, জানুন নতুন দাম কত
Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!
— Tim Cook (@tim_cook) August 31, 2026
শেষ দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ অ্যাপল কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে কুক বলেন, “আগামীকাল আমার পদবি বদল হচ্ছে, কিন্তু অ্যাপল কমিউনিটির প্রতি আমার ভালোবাসা কখনোই বদলাবে না।” তিনি আরও জানিয়েছেন যে, অ্যাপলের কর্মীদের কাছ থেকে তিনি সবসময় অনুপ্রেরণা পেয়েছেন এবং নিজের কর্মজীবনের পরবর্তী অধ্যায় নিয়ে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।
অ্যাপল কর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেষ বার্তায় কুক তাঁর দলের প্রশংসা করেন। তিনি অ্যাপলের কর্মীদের একটি “অসাধারণ দল” হিসেবে পরিচিত করেন এবং বলেন যে, কোম্পানির সাফল্যে প্রতিটি কর্মী বিশেষ ভূমিকা পালন করেছেন। স্টিভ জবসের সেই বিখ্যাত উক্তি “বিশ্বে একটি বিশেষ ছাপ ফেলা” (making a dent in the universe) স্মরণ করে কুক বলেন যে, সম্মিলিত প্রচেষ্টায় অ্যাপল বিশ্বজুড়ে একটি আলাদা জায়গা তৈরি করেছে।
টিম কুকের নেতৃত্বে অ্যাপল বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানির তালিকায় জায়গা করেছে। তাঁর দায়িত্ব পালনকালে আইফোন, অ্যাপল সিলিকন এর মতো প্রোডাক্টগুলি অ্যাপলের সাফল্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 6.79-ইঞ্চি ডিসপ্লে সহ Boltt এর দুটি ফোনের আজ সেল, সবচেয়ে সস্তা 9999 টাকার
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
