6000mAh ব্যাটারি এবং 6.79-ইঞ্চি ডিসপ্লে সহ Boltt এর দুটি ফোনের আজ সেল, সবচেয়ে সস্তা 9999 টাকার

6000mAh ব্যাটারি এবং 6.79-ইঞ্চি ডিসপ্লে সহ Boltt এর দুটি ফোনের আজ সেল, সবচেয়ে সস্তা 9999 টাকার

ভারতীয় সংস্থা Boltt সম্প্রতি দেশে দুটি বাজেট স্মার্টফোন Boltt Evo 4G এবং Ace 5G লঞ্চ করেছে। বোল্ট ইভো 4জি ফোনটি Unisoc T7250 প্রসেসরে কাজ করে এবং এস 5জি ফোনে Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আজ 1 সেপ্টেম্বর Flipkart থেকে এই দুটি বোল্ট ফোনের বিক্রি শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক বোল্ট ইভো 4জি এবং বোল্ট এস 5জি ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Boltt Evo 4G এবং Ace 5G ফোনের দাম কত এবং সেল অফার কী

ফ্লিপকার্টে বোল্ট ইভো 4জি এবং বোল্ট এস 5জি ফোনের বিক্রি আজ দুপুর 12টা থেকে শুরু হবে।

বোল্ট ইভো 4জি ফোনের দাম

  • 4GB + 64GB = 10,999 টাকা
  • 6GB + 128GB = 11,999 টাকা
Boltt Evo 4G price in india sale today

বোল্ট এস 5জি ফোনের দাম

  • 4GB + 64GB = 13,999 টাকা
  • 6GB + 128GB = 14,999 টাকা
  • 8GB + 128GB = 15,999 টাকা

লঞ্চ অফার হিসেবে কোম্পানি 1000 টাকা ছাড় দিচ্ছে।

আরও পড়ুন: Samsung এর সস্তা Galaxy S26 FE 5G স্মার্টফোন লঞ্চ, ভারতে বিক্রি কবে থেকে শুরু, জানুন সমস্ত ডিটেল

বোল্ট ইভো 4G স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশ রেট এবং punch-hole ডিজাইন সহ 6.79-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে।
  • প্রসেসর: অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর।
  • ক্যামেরা: পেছনের দিকে 50MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে একটি 8MP সেলফি ক্যামেরা।
  • ব্যাটারি ও চার্জিং: 18W ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি।
  • অপারেটিং সিস্টেম: লেটেস্ট Android v16।

বোল্ট এস 5G স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশ রেট এবং 600 nits পিক ব্রাইটনেস সহ 6.79-ইঞ্চি HD+ ডিসপ্লে।
  • প্রসেসর: শক্তিশালী অক্টা-কোর Unisoc T8200 5জি প্রসেসর।
  • ক্যামেরা: পেছনের দিকে 64MP এআই ডুয়াল ক্যামেরা এবং সামনে 8MP ক্যামেরা।
  • ব্যাটারি ও চার্জিং: 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি।
  • অন্যান্য ফিচার: Google AI ফিচার (যেমন- ফেস আনব্লার, নাইট মোড), ব্লোটওয়্যার-ফ্রি সফটওয়্যার অভিজ্ঞতা।

আরও পড়ুন: Realme P4s 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile