Realme P4s 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6: ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি সহ দামের তুলনা
রিয়েলমি ভারতে Realme P4s 5G লঞ্চ করেছে, যা iQOO Z11 এবং OnePlus Nord CE 6 এর সাথে প্রতিযোগিতা করবে। রিয়েলমি পি4এস 5জি ফোনে MediaTek Dimensity 7400 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে। আইকু জি11 ফোনে রয়েছে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট। এছাড়া, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনটি চলে Snapdragon 7s Gen 4 চিপসেটে। আসুন রিয়েলমি পি4এস 5জি, আইকু জি11 এবং ওয়ানপ্লাস নর্ড সিই 6 তিনটি ফোনের দাম, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি মধ্যে বিস্তারিত তুলনা করে দেখা যাক।
Surveyভারতে Realme P4s 5G vs iQOO Z11 vs OnePlus Nord CE 6 দাম কত
দামের কথা বলল, রিয়েলমি পি4এস 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে।
- 8GB+128GB = 34,999 টাকা
- 8GB+256GB = 37,999 টাকা
- 12GB+256GB = 41,999 টাকা
এদিকে, আইকু জি11 ফোনটি চারটি ভ্যারিয়্যান্টে আসে।
- 6GB+128GB মডেলের দাম 34,999 টাকা,
- 8GB+128GB মডেলের দাম 39,999 টাকা,
- 8GB+256GB মডেলের দাম 44,999 টাকা
- 12GB+256GB মডেলের দাম 49,999 টাকা
পাশাপাশি, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের ক্ষেত্রে দুটি মডেল আসে।
- 8GB+128GB মডেলের দাম 37,999 টাকা
- 8GB+256GB মডেলের দাম 41,999 টাকা
রিয়েলমি পি4এস 5জি নাকি আইকু জি11 নাকি ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং রেজোলিউশন
লেটেস্ট রিয়েলমি পি4এস 5জি ফোনে রয়েছে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1272×2772 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 6500 নিটস পর্যন্ত সাপোর্ট করে। আইকু জি11 ফোনে রয়েছে 6.83-ইঞ্চির কার্ভড 3D AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K, পিক্সেল ডেনসিটি 449 পিপিআই, পিক 2000 নিটস HBM ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যা 2772×1272 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সুবিধা অফার করে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য রিয়েলমি পি4এস 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Ultra চিপসেট এবং হাইপার ভিশন+ এআই চিপসেটে কাজ করে। আইকু জি11 ফোনটি চলে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট, আর ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর।
অপারেটিং সিস্টেম
লেটেস্ট রিয়েলমি পি4এস 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 15 এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6.0-তে চলে। আইকু জি11 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক OriginOS 6, যেখানে ওয়ানপ্লাস নর্ড সিই 6 চলে অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক OxygenOS 16-এ।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4এস 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আইকু জি11 ফোনের পেছনেও রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি ও ভিডিও কলের জন্য রিয়েলমি পি4এস 5জি ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, আইকু জি11 ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে রিয়েলমি পি4এস ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, আইকু জি11 ফোনে 7050mAh-এর ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে 8000mAh এর ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কানেক্টিভিটি
কানেক্টিভিটি সুবিধা হিসেবে রিয়েলমি পি4এস ফোনে ডুয়াল 5G, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং GPS সুবিধা রয়েছে। আইকু জি11 ফোনে 5G, OTG, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C 2.0 পোর্ট রয়েছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C 2.0 পোর্ট রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
