আপনি যদি কোনও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সে কেনার পরিকল্পনা করছেন, তবে তাড়াতাড়ি কিনে ফেলুন, এখন আপনার কাছে দুই দিন সময় রয়েছে। কারণ নতুন বছর থেকে LED TV, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং আরও কিছু হোম অ্যাপ্লায়েন্সে এর দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। মূলত কারণ হল তামা, স্টিল ও অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধি।
Survey
✅ Thank you for completing the survey!
দাম বৃদ্ধি বিশেষ প্রভাব পড়বে টিভির ওপর। কারণ টিভির প্যানেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কারণ বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে জোগান আসছে না। পাশাপাশি প্লাস্টিকের দামও বেড়েছে। এর ফলে কাঁচা মালের দাম বাড়ায় টিভির দাম বাড়বেই বলে জানিয়েছে LG, Panasonic, Thomson। এর পাশাপাশি Sony-ও বাড়াতে পারে দাম।
ম্যানুফ্যাকচারিং কোম্পানিরা জানিয়েছেন যে বিশ্বব্যাপী বিক্রেতাদের কাছ থেকে সরবরাহ কমে যাওয়ার কারণে টিভি প্যানেলের দাম ২০০ শতাংশ বেড়েছে। এ কারণে প্যানাসনিক ভারত, এলজি এবং থমসন জানুয়ারি থেকে তাদের প্রোডাক্টের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোনি বলেছিলেন সে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোন সংস্থা কত দাম বাড়াচ্ছে?
প্যানাসোনিক সংস্থা জানুয়ারিতে ৬ থেকে ৭ শতাংশ বাড়াতে পারে প্রোডাক্টের দাম, এবং সেটা মাস ৬ মধ্যে ১-১১ শতাংশ পাড়তে পারে। একই সাথে এলজি ইলেক্ট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট জানুয়ারি থেকে ৭ থেকে ৮ শতাংশ দামি হবে। এর মধ্যে রয়েছে টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ। সনি এখনও পর্যন্ত তার প্রোডাক্টের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি।