Friendship Day 2026 Gifts Idea: প্রিয় বন্ধুকে চমকে দিতে 10টি দারুণ ইউনিক টেক গিফট আইডিয়া

Friendship Day 2026 Gifts Idea: জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, গভীর রাতের আড্ডা আর স্মরণীয় সব রোমাঞ্চকর অভিজ্ঞতায় যারা আপনার পাশে থেকেছেন, তাঁদের দিনকে আরও বিশেষ করে তোলে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। ফ্রেন্ডশিপ ডে 2026 উপলক্ষে আপনি যদি আপনার বন্ধু বা কাছের মানুষকে কোনও টেক গিফট দেওয়ার কথা ভাবছেন, তাহলে এই 10টি গ্যাজেট হতে পারে দারুণ পছন্দ। এগুলোর বেশিরভাগই দৈনন্দিন জীবনে কাজে লাগে, আবার বাজেটের মধ্যেও পাওয়া যায়।

Friendship Day 2026 Gifts Idea: ফ্রেন্ডশিপ ডে ২০২৬ গিফট আইডিয়া

AI Smart Ring

স্মার্টওয়াচের বদলে এখন অনেকেই AI Smart Ring ব্যবহার করছেন। এটি হার্ট রেট, স্লিপ, স্ট্রেস, বডি টেম্পারেচার এবং অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে। ছোট আকারের হলেও এটি একটি প্রিমিয়াম গিফট।

আরও পড়ুন: এবার অ্যাপ ডাউনলোড না করে ল্যাপটপ থেকে WhatsApp অডিও-ভিডিও কলিং করবেন কীভাবে, জানুন সহজ পদ্ধতি

MagSafe Magnetic Power Bank

সাধারণ পাওয়ার ব্যাংকের বদলে MagSafe Magnetic Power Bank এখন বেশি জনপ্রিয়। ফোনের পিছনে ম্যাগনেটিকভাবে লেগে গিয়ে ওয়্যারলেস চার্জ করে, ফলে আলাদা কেবল বহন করার প্রয়োজন হয় না।

Find My Smart Tracker

চাবি, ওয়ালেট, ব্যাগ বা লাগেজ খুঁজে পেতে Bluetooth Smart Tracker দারুণ উপহার হতে পারে। ফোন থেকেই লোকেশন ট্র্যাক করা যায় এবং জিনিস হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া সম্ভব।

Portable Mini Projector

বন্ধু যদি সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, তাহলে পকেট সাইজ Mini Projector একটি অসাধারণ গিফট। যেকোনও দেয়ালই হয়ে যেতে পারে বড় স্ক্রিন।

Snap-on Mobile Camera Lens Kit

ফটোগ্রাফি পছন্দ করা বন্ধুদের জন্য Macro, Wide এবং Telephoto Lens Kit একটি দারুণ উপহার। স্মার্টফোনের ক্যামেরার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়।

GaN Fast Charger

GaN প্রযুক্তির চার্জার সাধারণ চার্জারের তুলনায় ছোট, কম গরম হয় এবং একই সঙ্গে ল্যাপটপ, ফোন ও ট্যাব চার্জ করতে পারে। যারা নিয়মিত ভ্রমণ করেন, তাদের জন্য এটি বেশ কার্যকর।

AI Voice Recorder

মিটিং, ক্লাস বা ইন্টারভিউ রেকর্ড করার পাশাপাশি AI দিয়ে অডিওকে টেক্সটে রূপান্তর করতে পারে এমন AI Voice Recorder এখন নতুন ট্রেন্ড।

Smart LED Light Bar

গেমিং ডেস্ক বা রুম সাজানোর জন্য RGB Smart LED Light Bar ভালো গিফট হতে পারে। মোবাইল অ্যাপ বা ভয়েস কমান্ড দিয়ে রঙ পরিবর্তন করা যায়।

Solar Power Bank

ট্রাভেল বা ট্রেকিং পছন্দ করেন এমন বন্ধুর জন্য Solar Power Bank একটি ব্যতিক্রমী গিফট। সূর্যের আলো থেকেও চার্জ নেওয়ার সুবিধা থাকে।

আরও পড়ুন: iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা

Foldable Bluetooth Keyboard

যারা ট্যাবলেট বা ফোনে কাজ করেন, তাদের জন্য Foldable Bluetooth Keyboard খুবই ব্যবহারিক। এটি সহজে ভাঁজ করে ব্যাগে রাখা যায় এবং যেকোনও জায়গায় কাজ করা সম্ভব।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :