OnePlus 16 with 185Hz display and 200MP camera leaks suggest
ওয়ানপ্লাস শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ 5G ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যা OnePlus 16 নামে আসতে পারে। কোম্পানি চীনের বাজারে তার আগামী ওয়ানপ্লাস 16 ফোনটি টিজ করা শুরু করে দিয়েছে। Weibo-তে একটি টিজারের মাধ্যমে এর ডিসপ্লে ও সফটওয়্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
পাশাপাশি, ওয়ানপ্লাস 16 চীনে 3C সার্টিফিকেশন পেয়েছে, যার যার মাধ্যমে এর চার্জিং সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারে আসার তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এটি এই অক্টোবরেই চীনে লঞ্চ করতে পারে।
আরও পড়়ুন: আজ থেকে Apple iPhone 18 Pro এবং iPhone 18 Pro max ফোনের বিক্রি শুরু, থাকছে একগুচ্ছ অফার
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস 16 ফোনে 165Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। হাই রিফ্রেশ রেটের কারণে ফোনে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেমিংয়ের সময় আরও স্মুদ অভিজ্ঞতা দেবে।
রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস 16 5জি ফোনে 6.78 ইঞ্চির কাস্টম BOE Oriental Screen 4.0 ডিসপ্লে থাকতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে, এটি Android 17-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 17-এ চলতে পারে। ফোনে 100W ওয়্যারড চার্জিং সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে।
এই সমস্ত তথ্যগুলো যদি সঠিক হয়ে তবে ফোনের চার্জিং স্পিড OnePlus 15-এর 120W ওয়্যারড চার্জিংয়ের তুলনায় কম হবে। এতে 50W ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকতে পারে। ডিভাইসে 9000mAh এর বিশাল ব্যাটারি থাকতে পারে, যা ওয়ানপ্লাস 15-এর 7300mAh ব্যাটারির তুলনায় অনেকটা বড়। এছাড়া ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট থাকবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য ফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
আরও পড়়ুন: Jio Recharge Plan: এক বছর পর্যন্ত লাগবে না কোনো খরচ, জিও দিচ্ছে সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান