ভারতে Telegram অ্যাপ ব্লক করা সিদ্ধান্ত নিয়ে সংস্থার CEO ক্ষুব্ধ, জানিয়েছে লিক শুধু অন্য় অ্যাপে সরানো হয়েছে

আগামী 21 জুন NEET-UG 2026 এর পুনঃপরীক্ষা রাখা হয়েছে। তবে পুনঃপরীক্ষার আগে জালিয়াতি ও ভুল তথ্য ছড়ানো রোধ করার লক্ষ্যে ভারতে Telegram অ্যাপটি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে মেসেজিং অ্যাপের ফাউন্ডার এবং CEO, পাভেল দুরভ (Pavel Durov) এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর মতে, প্রকৃত সমস্যার সমাধান না করেই নেওয়া এই পদক্ষেপটি লক্ষ লক্ষ সাধারণ ব্যবহারকারীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার (16 জুন, 2026) টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা 22 জুন, 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যেই নিট-ইউজি 2026-এর পুনঃপরীক্ষা এবং তার পরবর্তী সময়কাল অন্তর্ভুক্ত রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুগল ইতিমধ্যেই তাদের প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে এবং নির্দেশ মেনে অ্যাপলও শীঘ্রই একই পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: 12000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Google Pixel এর 48MP ক্যামেরা স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই ডিল

Telegram CEO, পাভেল দুরভ (Pavel Durov) এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন

পাভেল দুরভ ‘এক্স’ (X)-এ লিখেছেন, “ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সপ্তাহের জন্য টেলিগ্রাম নিষিদ্ধ করেছে কারণ কিছু ব্যবহারকারী পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র শেয়ার করেছিলেন। এর ফলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারীদের পরিবর্তে ভারতের 15 কোটিরও বেশি সাধারণ টেলিগ্রাম ব্যবহারকারী শাস্তি পাচ্ছেন। অথচ এই নিষেধাজ্ঞায় কোনো লাভ হয়নি। ফাঁস হওয়া তথ্য বা প্রশ্নপত্র কেবল অন্য অ্যাপগুলোতে স্থানান্তরিত হয়েছে।”

এনটিএ (NTA)-র মহাপরিচালক অভিষেক সিং সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে বলেছেন, “আমরা কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করব না। কোনো সমস্যা ছাড়াই যাতে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নেব।”

আরও পড়ুন: সস্তা হয় গেল Sony 55 ইঞ্চির Smart TV, সোজা 29910 টাকার ছাড়, বাড়িতেই মিলবে থিয়েটারের মজা

সিং নিশ্চিত করেছেন যে, নতুন করে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়নি। বরং, পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টিকারী ভুয়া বার্তা বা গুজব ছড়িয়ে পড়া রোধ করতেই কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :