Spotify Down: অ্যাকাউন্ট হচ্ছে লগ-আউট, খুলছে না অ্যাপ, হঠাৎ কাজ করছে না স্পটিফাই

Highlights

Spotify Down: আজ 24 নভেম্বর প্রায় বিকেল 5টা থেকে স্পটিফাই-এ বড় ধরনের সার্ভার বিভ্রাট চলছে

ভারত, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন

অনেক ব্যবহারকারী জানিয়েছে যে অ্যাপ থেকে তাদের অ্যাকাউন্ট হঠাৎ লগ-আউট হয়ে গেছে

Spotify Down: আজ 24 নভেম্বর প্রায় বিকেল 5টা থেকে স্পটিফাই-এ বড় ধরনের সার্ভার বিভ্রাট চলছে, যা কোম্পানির আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। ভারত, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক ব্যবহারকারী জানিয়েছে যে অ্যাপ থেকে তাদের অ্যাকাউন্ট হঠাৎ লগ-আউট হয়ে গেছে। মূলত মোবাইল অ্যাপ ব্যবহারকারীরাই বেশি সমস্যায় পড়েছেন, অ্যাপ খুললেও প্লেলিস্ট লোড হচ্ছে না বা গান প্লে করা যাচ্ছে না।

Spotify তে কোথায় সমস্যা

Downdetector-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে 16,500-এর বেশি ব্যবহারকারী সমস্যাটির কথা রিপোর্ট করেছেন, যার মধ্যে ভারতেও প্রায় 800-এর বেশি অভিযোগ জমা পড়েছে এবং সংখ্যাটি বাড়ছে।

বেশিরভাগ ইউজার জানিয়েছেন যে তারা অ্যাপ থেকে তাদের অ্যাকাউন্ট হঠাৎ লগ-আউট হয়ে গেছে। আবার লগইন করার চেষ্টা করলে এরর দেখাচ্ছে অথবা নতুন অ্যাকাউন্ট খোলার অপশন আসছে। মূলত মোবাইল অ্যাপ ইউজাররাই বেশি সমস্যায় পড়েছেন। অ্যাপ খুললেও প্লেলিস্ট লোড হচ্ছে না বা গান প্লে করা যাচ্ছে না।

কী বলছে স্পটিফাই

কোম্পানি তাদের অফিসিয়াল X (টুইটার) অ্যাকাউন্ট @SpotifyStatus-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে তারা বর্তমান সমস্যাটি সম্পর্কে অবগত এবং তারা এটি খতিয়ে দেখছে। ঠিক কী কারণে এই সার্ভার ডাউন হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রযুক্তিগত ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile