Shah Rukh Khan-এর পরবর্তী ছবি বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই কোটি টাকায় হল বিক্রি, দাম শুনলে চমকে যাবেন আপনি

HIGHLIGHTS

শাহরুখ খানের ছবি জওয়ান মুক্তি পাওয়ার আগেই কয়েক শ কোটি টাকায় বিকিয়ে গেল

এক ওটিটি প্ল্যাটফর্ম এই ছবিটি 120 কোটি টাকায় কিনে নিয়েছে

শাহরুখ খানকে এই ছবিতে অ্যাকশন হিরো হিসেবে যে দেখা যেতে চলেছে সেটা তার লুকস দেখেই বোঝা যাচ্ছে।

Shah Rukh Khan-এর পরবর্তী ছবি বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই কোটি টাকায় হল বিক্রি, দাম শুনলে চমকে যাবেন আপনি

2023 সালটা যেন সম্পূর্ণ 'কিং খান 'ময়। আগামী বছর শাহরুখের একটার পর এক ছবি মুক্তি পেতে চলেছে। শুরুটা হবে পাঠান ছবি দিয়ে। 2023 এই মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুন মাসে মুক্তি পেতে চলেছে জওয়ান। এই প্রথমবার শাহরুখ খান কোনও দক্ষিণী পরিচালকের সঙ্গে কাজ করলেন। শুধু দক্ষিণী পরিচালক নন, দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গেও তিনি প্রথমবার কাজ করেছেন এই ছবিতে। জওয়ান মুভিতে রাফ অ্যান্ড টাফ লুকসে দেখা যেতে চলেছে শাহরুখকে। ফলে এখান থেকে সহজেই অনুমান করা যাচ্ছে যে ছবিটি অ্যাকশন মুভি হতে চলেছে। একটি বিশেষ চরিত্রে দীপিকা পাডুকোনকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কিন্তু এই সমস্ত খবরই শাহরুখ অনুরাগীদের জানা। কিন্তু চমকে দেওয়ার মতো এখন যে খবর প্রকাশ্যে এল তা হল, ছবি মুক্তির প্রায় এক বছর আগেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে! হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে।

120 কোটি টাকায় একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে এই ছবির সত্ব বিক্রি করে দেওয়া হয়েছে বলেই খবর। বলিউড লাইফ এমনটাই জানিয়েছে। যদিও প্রযোজকদের তরফে এই বিষয়ে এখনও তেমন কিছুই জানা যায়নি। তবে অভিনেতা স্বয়ং এই ছবি নিয়ে একটি ইনস্টাগ্রাম লাইভ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তাঁর বর্তমান সময় খুব ভাল কাটছে। যদিও এখনও অনেক পথ বাকি, তবে অভিনয় করে, অভিনেতা হিসেবে তাঁর ভাল লাগছে। পরিচালক অ্যাটলি একটি নতুন ধরনের ছবি তৈরি করছেন বলেই শাহরুখ জানান। একই সঙ্গে বলেন অ্যাটলির কাজের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত, তিনি সবার কথা মনে রেখেই সেই ভাবেই ছবি তৈরি করেন। এর বেশি তিনি এই ছবির ব্যাপারে আর এখন কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন।

jawan

যদিও তাঁর সেই লাইভ থেকে আরও অনেক কথাই উঠে এসেছে। শাহরুখ জানিয়েছেন এমন ধারার ছবিতে তিনি এর আগে কখনও অভিনয় করেননি। তাই তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে ছবিটি ভাল হয়। অভিনেতা দাবি করেছেন তাঁর এবং পরিচালকের রসায়ন খুব ভাল। এই ছবির জন্য শাহরুখ কিছু নিয়ে আসেন, অ্যাটলি কিছু ভাবনা নিয়ে আসেন বলেই জানিয়েছেন তিনি। তাঁর মতে জওয়ান ছবির জন্য তাঁরা দুজন মিলে যা যা করছেন তা রোমাঞ্চকর। একই সঙ্গে উত্তেজনাপূর্ণ।

শাহরুখ অভিনীত জওয়ান ছবিটি আগামী বছর 2 জুন বড় পর্দায় আসতে চলেছে। ছবিটি একই সঙ্গে একাধিক ভাষায় মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, এবং কন্নড় ভাষাতে আসবে ছবিটি। পাঠান এবং জওয়ান নয়, আগামী বছর কিং খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত ডানকি মুক্তি পেতে চলেছে। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। পাঠান ছবিতে শাহরুখের বিপরীতে থাকবেন দীপিকা। এই ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo