IPL 2026 ম্যাচ বাড়িতে বসেই মোবাইলে দেখুন, Jio এর এই সস্তা রিচার্জে মিলবে প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন

IPL 2026 ম্যাচ বাড়িতে বসেই মোবাইলে দেখুন, Jio এর এই সস্তা রিচার্জে মিলবে প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Jio এর পোর্টফলিওতে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে মাসিক থেকে বার্ষিক, বেশি ডেটা এবং ওটিটি মতো সুবিধা সহ প্ল্যান থাকছে। এই প্ল্যানগুলির মধ্যে একটি হল 1199 টাকার রিচার্জ, যা 84 দিনের ভ্যালিডিটির পাশাপাশি একগুচ্ছ ডেটা, কলিং অফার করে। যার মানে গ্রাহকরা IPL 2026 ম্যাচ ডেটার চিন্তা ছাড়াই দেখতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক জিওর এই রিচার্জ প্ল্যানের বিষয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 1199 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে

জিওর 1199 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট 84 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 3 জিবি ডেটা সুবিধা পেতে পারেন। সবচেয়ে বড় বিশেষত্ব হল এই প্ল্যানের যে আপনি যদি 5G গ্রাহক হন তবে এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা সুবিধা পেতে পারেন। যার মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্রলিং থেকে অনলাইন স্ট্রিমিং পর্যন্ত সমস্ত কিছু একই ডেটাতে করা যাবে।

আরও পড়ুন: 8000 টাকা সস্তা হয়ে গেল Motorola এর সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোনের দাম, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে

অতিরিক্ত সুবিধা হিসেবে JioHotstar সাবস্ক্রিপশন

গ্রাহকরা কলিং-ডেটা সুবিধার পাশাপাশি, এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের একগুচ্ছ সুবিধাও দিচ্ছে। যেমন এতে 90 দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। সাথে বিনামূল্যে JioTV এক্সেস, 50GB জিও AI ক্লাউড স্টোরেজ।

আরও পড়ুন: OnePlus Nord 6 India Launch: বিশাল 9000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন আসছে নতুন ওয়ানপ্লাস 5G স্মার্টফোন

শুধু তাই নয়, এই প্ল্যানে পুরো 18 মাসের জন্য কোম্পানি গ্রাহকদের Google Gemini এর ফ্রি এক্সেসও দিচ্ছে। যার সাথে গ্রাহকরা 2TB ফ্রি স্টোরেজ এর সুবিধা পেতে পারেন। যার মানে রিচার্জ এবং দীর্ঘ ভ্যালিডিটি থেকে নিয়ে বেশি ডেটা, ফ্রি ওটিট, ফ্রি AI এবং ক্লাউড স্টোরেজ সুবিধা পাবেন গ্রাহকরা এই একটি রিচার্জ প্ল্যানে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo