8000 টাকা সস্তা হয়ে গেল Motorola এর সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোনের দাম, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে

HIGHLIGHTS

মোটোরোলা ভারতে চলতি বছরের জানুয়ারী মাসে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature লঞ্চ করেছিল

মোটোরোলা সিগনেচার ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল

মোটোরোলা সিগনেচার ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর কাজ করে

8000 টাকা সস্তা হয়ে গেল Motorola এর সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোনের দাম, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে

মোটোরোলা ভারতে চলতি বছরের জানুয়ারী মাসে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature লঞ্চ করেছিল। এখন মোটোরোলা সিগনেচার ফোনটি তার লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। এই স্মার্টফোনে ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। মোটোরোলা সিগনেচার ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং কোয়ালকম Snapdragon 8 Gen 5 প্রসেসর মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা সিগনেচার ফোনের ডিসকাউন্ট অফার, দাম এবং স্পেসিফিকেশন এর বিষয় সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Signature ফোনের দাম কত এবং সেল অফার

দামের কথা বললে, মোটোরোলা সিগনেচার ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন ফোনটি Amazon সাইটে 52,909 টাকা দামে লিস্ট করা। যার মানে মোটোরোলা সিগনেচার ফোনটি সোজা 7,090 টাকা দামে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: মাত্র 11499 টাকায় 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন কেনার সুযোগ, আজ প্রথম সেল

ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট

ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা ব্যাঙ্ক অফারও পেতে পারেন। কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় অফার করছে। যার পরে মোটোরোলা ফোনের দাম আরও কমে যাবে।

এক্সচেঞ্জ অফার

এছাড়াও, ‘এক্সচেঞ্জ অফার’ বা পুরনো ফোন বদলানোর সুযোগ থাকায় গ্রাহকরা তাদের পুরনো বা বর্তমান ফোনটি এক্সচেঞ্জ করলে 24,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

সব মিলিয়ে, ফোনটি বর্তমানে লঞ্চ প্রাইস থেকে প্রায় 8,580 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

কেন কিনবেন বা কেনা উচিত কী নয় মোটোরোলা সিগনেচার স্মার্টফোন

এবার কথা মোটোরোলা সিগনেচার ফোনের ফিচারের। এই দামের বাজেটে মোটোরোলা সিগনেচার ফোনটি 6.8 ইঞ্চির Super HD LTPO Extreme AMOLED ডিসপ্লে অফার করছে। এটি 1264×2780 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 6200 নিট পর্যন্ত অফার করে। পারফরম্যান্সের জন্য মোটোরোলা সিগনেচার ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর কাজ করে। অপারেটিং সিস্টাম হিসেবে মোটোরোলা সিগনেচার ফোনটি ‘Hello UI’-তে চলে, যা মূলত Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি।

ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য ডিভাইসে IP68 এবং IP69 রেটিং অফার করা হয়েছে। এছাড়া এটি MIL-STD 810H মিলিট্রি-গ্রেডের সার্টিফিকেশনও দেওয়া।

আরও পড়ুন: একধাপে অনেকটা সস্তা হয়ে গেল 200MP Zeiss ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, নতুন দাম কত জানুন

ক্যামেরা সেটআপের প্রসঙ্গে বলতে গেলে, সিগনেচার ফোনের পিছনের অংশে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এছাড়াও, সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে মোটোরোলা সিগনেচার ফোনে 5200mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo