Realme Watch এই দিন ভারতে হচ্ছে হাজির, সামনে এল দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Realme Watch ভারতে ২৫ মে লঞ্চ হবে

Realme Watch Specs সামনে এল, থাকবে ১.৪ ইঞ্চি বড় রঙিন টাচস্ক্রিন

স্মার্টওয়াচটি "ইন্টেলিজেন্ট" ক্রিয়াকলাপ ট্র্যাকারের সাথে আসবে

Realme Watch এই দিন ভারতে হচ্ছে হাজির, সামনে এল দুর্দান্ত ফিচার

রিয়েলমি কোম্পানি শীঘ্রই ভারতে তার প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। এটি Realme Watch নামে আসতে পারে। লঞ্চের আগেই চিনর সংস্থাটি তার নতুন স্মার্টওয়াচের টিজার জারি করে দেয়। ভারতে ২৫ মে এই স্মার্টওয়াচ লঞ্চ করবে Realme।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিয়েলমি (Realme) দ্বারা শেয়ার করা ছবি অনুসারে, এক স্মার্টওয়াচটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতন। ডিভাইসটি ১.৪ ইঞ্চি বড় রঙিন টাচস্ক্রিন এবং ডানদিকে একটি বটন এর সঙ্গে আসতে পারে। এছাড়া ঘড়ির বডি কালো রঙে এবং ঘড়ির স্ট্র্যাপগুলি নীল, লাল এবং সবুজ তিনটি রঙের বিকল্পে আসতে পারে।

লঞ্চ হওয়ার পরে, রিয়েলমি স্মার্টওয়াচটি (Realme Watch) একটি ক্লাসিক স্ট্র্যাপের সাথে আসবে। তবে, রিয়েলমি (Realme) ওয়েবসাইটটি ইঙ্গিত দিয়েছে যে খুব শীঘ্রই একটি 'ফ্যাশন স্ট্র্যাপ' উপলব্ধ করা হবে। রিয়েলমি ওয়েবসাইটটির মতে স্মার্টওয়াচ-এ ব্য়াটেরি লেব্ল, হার্টের রেট, পদক্ষেপের গণনা,ক্যালোরি গণনা, তাপমাক্রা এবং স্বাভাবিক সময়, তারিখ এবং দিন ফিচারগুলি থাকবে।

রিয়েলমি ওয়েবসাইট অনুসারে, স্মার্টওয়াচটি "ইন্টেলিজেন্ট" ক্রিয়াকলাপ ট্র্যাকারের সাথে আসবে যা ক্রিকেট, যোগ, টেবিল টেনিস, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, এ্যারোবিক, উপবৃত্তাকার এবং স্পিনিং সহ ১৪ টি স্পোর্টসের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

ডিভাইসে এছাড়া আপনি পাবেন স্মার্ট নোটিফিকেশন ফিচার এবং আপনি ঘড়ির মাধ্য়মে ইনকমিং কল নিতে বা রিজেক্ট করতে পারবেন। ফোনে থাকছে মিউজিক কন্ট্রোল। এই স্মার্টওয়াচ এর সঙ্গে কোম্পানি আনছে তার প্রথম এন্ড্রোয়েড টিভি Realme TV। বিভিন্ন সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্মের মাধ্য়মে এই প্রোডাক্ট  লঞ্চ সরাসরি দেখা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo