Realme Pad বাজারে আসছে 9 সেপ্টেম্বর, থাকবে 10.4 ইঞ্চি ডিসপ্লে এবং 7100mAh ব্যাটারি

HIGHLIGHTS

Realme-র তরফে লঞ্চ হতে চলেছে নতুন ডিভাইস Realme Pad ট্যাবলেট

থাকতে পারে 10.4 ইঞ্চি অ্যামোলয়েড প্যানেল

পাওয়া যেতে পারে 7,100 mAh ব্যাটারি ফিচার

Realme Pad বাজারে আসছে 9 সেপ্টেম্বর, থাকবে 10.4 ইঞ্চি ডিসপ্লে এবং 7100mAh ব্যাটারি

Realme-র তরফে লঞ্চ হতে চলেছে নতুন ডিভাইস Realme Pad ট্যাবলেট। যদিও এই ডিভাইসের অফিসিয়াল নাম ও ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি কোম্পানির তরফে। তবে Realme GT সিরিজ এবং Realme Book ল্যাপটপ লঞ্চের সময়ে এই ডিভাইসের কিছু ঝলক পাওয়া গিয়েছে। কোম্পানির তরফে এই ট্যাবলেটের লঞ্চের তারিখ বা ফিচার সম্পর্কে বিশেষ কিছু উল্লেখ করা না হলেও কনফার্ম করা হয়েছে যে এই নতুন ট্যাবলেটে থাকবে অ্যামোলয়েড প্যানেল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tipster-র তরফে নতুন এই ট্যাবলেটের কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। চিনে এই ট্যাবলেটের যে তথ্য লিক হয়েছে, সেখান থেকে কয়েকটি বিষয় সামনে এসেছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী-

  • Realme Pad ডিভাইসে থাকতে পারে 10.4 ইঞ্চি অ্যামোলয়েড প্যানেল। 
  • এই ডিভাইসে থাকতে পারে 7,100 mAh ব্যাটারির সুবিধা।
  • Realme Pad ডিভাইসে থাকতে পারে iPad Pro ডিভাইসের মতন সিম্পেল ক্ল্যাসি ডিজাইন। 
  • এই ট্যাবলেটের পিছনের অংশে থাকতে পারে 8MP ক্যামেরা।
  • স্টোরেজ ফিচার হিসেবে থাকতে পারে 6GB RAM এবং 64GB স্টোরেজ।
  • এই ডিভাইসে থাকতে পারে 5G কানেক্টিভিটির সুবিধা।
  • নতুন এই ট্যাবলেটে প্রসেসর হিসেবে কি থাকবে তা এখনো জানা যায়নি।
  • নতুন Realme Pad ডিভাইস আসতে পারে stylus সুবিধা সমেত। 
  • এছাড়াও এতে থাকতে পারে  কোয়াড স্পিকার সেটআপ।

এখনও অবধি এই নতুন ট্যাবলেট সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে আশা করা যায় সেপ্টেম্বরে এই নতুন ডিভাইস সম্পর্কে বেশ কিছু ডিটেলস পাওয়া যাবে। বেশ কিছু সূত্র থেকে এও খবর আসছে যে সেপ্টেম্বরেই এই নতুন ট্যাবলেটের লঞ্চ হতে পারে। তবে যতক্ষণ না অফিসিয়ালি কোনো খবর পাওয়া যাচ্ছে, ততক্ষণ এ বিষয়ে নিশ্চিত করে তেমন কিছু বলা যাবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo