ডিজিটাল পেমেন্টে RBI এর বড় নির্দেশ, 15000 টাকা পর্যন্ত অটো পেমেন্টে এখন লাগবে না কোনো OTP

ডিজিটাল পেমেন্টে RBI এর বড় নির্দেশ, 15000 টাকা পর্যন্ত অটো পেমেন্টে এখন লাগবে না কোনো OTP

ডিজিটাল পেমেন্ট বা অনলাইন পেমেন্টকে আরও সহজ এবং সুরক্ষিত করে তুলতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ই-ম্যান্ডেটের নতুন নিয়ম চালু করেছে। এই গাইডলাইনগুলিকে Digital Payment-E-mandante Framework 2026 নাম দেওয়া হয়েছে এবং এটি এখনই লাগু হয় গেছে। এই গাইডলাইনের আওতায় এখন থেকে বার-বার হওয়া পেমেন্টের ক্ষেত্রে ‘অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন’ (AFA)—যেমন ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (OTP) দিতে হবে না। এই নতুন নিয়মটি অনলাইন সাবস্ক্রিপশন, বিদ্যুৎ বিল এবং ইএমআই (EMI)-এর মতো পেমেন্টগুলি সহজ করার জন্য করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

RBI নতুন নিয়ম এবং 15000 টাকার লিমিট আসলে কী?

আরবিআই এর নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা শুধুমাত্র প্রথমবার ই-ম্যান্ডেট রেজিস্টার করার সময় OTP প্রয়োজন হবে। একবার রেজিস্ট্রেশন হওয়ার পর 15000 টাকা পর্যন্ত অটো-ডেবিট হয় যাবে। তবে যদি পেমেন্ট 15000 টাকার বেশি হয় তবে, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবার ওটিপি প্রয়োজন হবে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ নতুন Motorola 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

RBI changes auto debit rules to make easier your bill payment

রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট কিছু জরুরি আর্থিক পরিষেবার পেমেন্টের লিমিট বাড়িয়ে দিয়েছে। এখন থেকে বিমা প্রিমিয়াম, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত ‘অটো-ডেবিট’ কোনো অতিরিক্ত ভেরিফিকেশন ছাড়াই হয় যাবে। এছাড়া ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে, যে ই-ম্যান্ডেট সুবিধা ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।

লেনদেন ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখতে রিজার্ভ ব্যাংক প্রি-ডেবিট অলার্ট পাঠানো বাধ্যতামূলক করেছে। এখন থেকে ব্যাংকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা ডিডাক্ট করার কম করে 24 ঘন্টা আগে গ্রাহকদের SMS বা ইমেল পাঠাতে হবে। এতে মার্চেন্টের নাম, টাকা এবং তারিখ জানাতে হবে।

আরও পড়ুন: BSNL আনল 70 দিনের মেয়াদ সহ সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo