Bigg Boss OTT 2: করণ জোহরের জায়গায় বিগ বসের সঞ্চালক করবে না রণবীর সিং

HIGHLIGHTS

শোনা যাচ্ছিল রণবীর সিং এবার বিগ বসের সঞ্চালক হবে

কিন্তু জানা গেল এই খবর একেবারেই ভুয়ো

করণ জোহরের জায়গা রণবীর নিচ্ছেন না

Bigg Boss OTT 2: করণ জোহরের জায়গায় বিগ বসের সঞ্চালক করবে না  রণবীর সিং

কিছুদিন আগেই একটা খবর নিয়ে শোরগোল পড়ে। শোনা যায় বিগ বস ওটিটিতে (Big Boss Ott) নাকি সঞ্চালক বদলাতে চলেছে। করণ জোহরের (Karan Johar) জায়গায় নতুন সঞ্চালক আসবেন। এবং সেই সঞ্চালন হবেন দীপিকা পাডুকোনের (Deepika Padukone) বেটার হাফ রণবীর সিং (Ranveer Singh)। এই রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজন থেকে নাকি বাদ দেওয়া হয়েছে করণকে। আর তাঁর জায়গাতেই রণবীর এই নতুন দায়িত্ব নিতে চলেছেন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে এই খবর একদমই ভুল। রণবীর মোটেই বিগ বস সিজন 2 এর সঞ্চালনা করবেন না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

একটি সংবাদমাধ্যম এর খবর অনুযায়ী রণবীর করণের জায়গা নিচ্ছেন না। বিগ বসের সঞ্চালকও বদল হচ্ছে না। দ্বিতীয় সিজনে যে করণ থাকবেন না এমন কোনও খবর নেই। এই খবরটি একদমই ভুয়ো। এর কোনও সত্যতা নেই। রণবীর এখন তাঁর অন্যান্য কাজ নিয়ে ভীষণই ব্যস্ত আছেন বলে জানা যায়।

ranveer

রণবীর সিংকে রোহিত শেঠির পরবর্তী ছবি Circus এ দেখা যেতে চলেছে। এই ছবিতে রণবীর ছাড়া অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ (Jackline Fernandez), পূজা হেগরে (Puja Hedge), বরুণ শর্মা (Varun Sharma)। এর পাশাপাশি রণবীর আরও একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন এখন। সেই ছবির নাম রকি অর রাণী কী প্রেম কাহানি। এই ছবিতে আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে অভিনয় করবেন রণবীর। একত্রে তাঁরা এই ছবির স্ক্রিন ভাগ করে নেবেন। এই ছবিতে আলিয়ার সঙ্গে থাকবেন ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bachchan) এবং শাবানা আজমি ( Shabana Azmi) সহ আরও একাধিক অভিনেতা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo