Adipurush ছবিতে দেখা যাবে বলিউডের নতুন জুটি, Kriti Sanon এর সঙ্গে থাকবে বাহুবলী তারকা Prabhas

HIGHLIGHTS

দক্ষিণী তারকা প্রভাসের পরবর্তী ছবি হল আদিপুরুষ

এই ছবিতে প্রভাস কৃতি শ্যাননের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন

তাঁর রাধে শ্যাম ছবিটি বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি

Adipurush ছবিতে দেখা যাবে বলিউডের নতুন জুটি, Kriti Sanon এর সঙ্গে থাকবে বাহুবলী তারকা Prabhas

বর্তমানে একের পর এক ছবি করে চলেছেন প্রভাস। তাঁর হাতে এখন এক গুচ্ছ ছবির কাজ রয়েছে। Prabhas অভিনীত বাহুবলী (Bahubali) ছবিটা দারুন সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। কিন্তু তার পর যে ছবিগুলো মুক্তি পেয়েছে, সেগুলোর অন্যতম রাধে শ্যাম কিন্তু সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি। দিতে পারেনি ব্যবসাও। তবে সেই ছবি কেন চলেনি এই বিষয়ের দায় প্রভাস নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন এর সম্পূর্ণ দায় ছবিটির গল্প। ছবি ফ্লপ হওয়ার দায় অবশ্য নির্মাতারাও এড়াতে পারেন না বলেই তিনি মনে করেন। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কিন্তু তিনি এখন অতীতের কথা ছেড়ে বক্স অফিসে টিকে থাকার লড়াইয়ে ফের সামিল হয়ে গিয়েছেন। তিনি এতদিন 'কে' এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু কে-এর শ্যুটিং চলাকালীন দীপিকা অসুস্থ হয়ে পড়েন। যার ফলে ছবির কাজ সম্পূর্ণ হতে সময় লাগছে। কবে এই ছবির কাজ শেষ হবে সেটা এখনও জানা যায়নি। আর তার মাঝেই প্রকাশ্যে এল এই খবর। আর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই খবরটি ভাইরাল হয়ে যায়। 

adipurush

লকডাউনের সময় এই ছবির কথা, অর্থাৎ আদিপুরুষ ছবির কথা প্রকাশ্যে এসেছিল। কিছুদিন আগেই দক্ষিণের একটি পার্টিতে এই ছবির সমস্ত টিম মেম্বারদের একত্রে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই সিনেমা জগতের এক নতুন জুটির কথা জানা যায়। এই ছবিতে প্রবাসের সঙ্গে জুটি বাঁধবেন কৃতি শ্যানন। সূত্রের খবর অনুযায়ী কৃতি এবং প্রভাসের কেমিস্ট্রি এবং রোম্যান্স বড় পর্দায় ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে এই ছবির বেশ কিছু অংশ দারুন যত্ন নিয়ে সুন্দর করে করা হয়েছে। তবে এই ছবিরও বেশ খানিকটা কাজ এখনও বাকি। দীপিকা পাডুকোন হোক কিংবা কৃতি শ্যানন, অথবা শ্রদ্ধা কাপুর এঁদের বিপরীতেই এখন প্রভাসকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তিনি এখন মূলত বলিউডের নায়িকাদের সঙ্গেই জুটি বাঁধছেন। 

প্রভাসের আরও বেশ কিছু কাজের কথা চলছে। তার সঙ্গে তিনি এই ছবিগুলোর জন্য কত করে পারিশ্রমিক নেন সেই বিষয়টি নিয়েও জোর চর্চা চলছে। শোনা যাচ্ছে প্রভাস এখন 150 কোটির উপর পারিশ্রমিক চাইছেন। এমনটাই দক্ষিণের সিনেমা জগৎ থেকে শোনা যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে তেমন বেশি কিছু জানা যায়নি, তবে তিনি যে তাঁর পারিশ্রমিক 100 কোটি থেকে বাড়িয়েছেন সে বিষয়ে সকলেই নিশ্চিত। এর ফলে প্রভাসের ছবি ফ্লপ করলে প্রযোজকের সংস্থাকে বিপুল অঙ্কের ক্ষতির সামনে পড়তে হবে। এই কারণেই আদিপুরুষকে ঢেলে সাজানো হচ্ছে বলে খবর। একই সঙ্গে কে ছবিরও কাজ চলছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo