New UPI Charges: 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্টে আপনাকে দিতে হবে কত টাকা, কেন্দ্রের নতুন নিয়মের বিষয় জেনে নিন সমস্ত খুঁটিনাটি এখানে

HIGHLIGHTS

ইউপিআই এর Merchant Discount Rate বা MDR নিয়ে নতুন নিয়ম নিয়ে এসেছে পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা NPCI

UPI বা অনলাইন পেমেন্ট এর নতুন নিয়ম আগামী 15 অক্টোবর থেকে চালু হবে

নির্দিষ্ট ক্ষেত্রে 2000 টাকার বেশি দোকান বা ব্যবসায়ীর কাছে করা UPI পেমেন্টে 0.4 শতাংশ MDR প্রযোজ্য হবে

New UPI Charges: ইউপিআই বা অনলাইন পেমেন্ট ব্যবহার করেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। বাজার থেকে অনলাইন শপিং, বিল পেমেন্ট থেকে বন্ধুকে টাকা পাঠানো, প্রায় সব ক্ষেত্রেই কয়েক সেকেন্ডে পেমেন্ট হয়ে যায়। এতদিন UPI পেমেন্টের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ না থাকায় বিষয়টি আরও চর্চায় হয়ে উঠেছে। তবে এবার ইউপিআই এর Merchant Discount Rate বা MDR নিয়ে নতুন নিয়ম নিয়ে এসেছে পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা NPCI। নতুন নিয়ম আগামী 15 অক্টোবর থেকে চালু হবে। নির্দিষ্ট ক্ষেত্রে 2000 টাকার বেশি দোকান বা ব্যবসায়ীর কাছে করা UPI পেমেন্টে 0.4 শতাংশ MDR প্রযোজ্য হবে। বলে দি যে পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা আগেই জানিয়ে দিয়েছে, এই টাকা সাধারণ গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে না।

সহজ কথায় বললে, আপনি যদি দোকানে 5000 টাকার জিনিস কিনে UPI করেন, তবে আপনার অ্যাকাউন্ট থেকে বেশি টাকা কেটে নেওয়া হবে, তা নয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর নতুন ইউপিআই নিয়ম অনুযায়ী, 2000 টাকার উপর মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে, 0.4 শতাংশ চার্জ নেওয়ার কথা বলা হয়েছে। তবে দেশের অর্থ মন্ত্রক এটি স্পষ্ট করে দিয়েছে যে এই বাড়তি খরচটি গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হবে না।

আরও পড়ুন: বিশাল 10000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max ভারতে লঞ্চ, জল পরলেও হবে না খারাপ, জানুন দাম কত

ব্যবসায়ীর লেনদেনের খরচের কাঠামো বদলাচ্ছে। তাই 2000 টাকা, 5000 টাকা, 10000 টাকা বা তার বেশি ইউপিআই পেমেন্টে আসলে কী হবে, তা সহজভাবে জেনে নেওয়া দরকার।

আগামী 15 অক্টোবর থেকে কী বদলাচ্ছে New UPI Charges ?

নতুন নিয়ম অনুযায়ী, 2000 টাকার এর বেশি P2M বা Person-to-Merchant ইউপিআই লেনদেনে 0.4% MDR ধার্য হবে। এই চার্জ মূলত মার্চেন্ট বা ব্যবসায়ীর লেনদেনের সঙ্গে যুক্ত। NPCI জানিয়েছে, সাধারণ গ্রাহকের উপর এই MDR চাপানো যাবে না এবং UPI অ্যাপগুলিও আলাদা করে প্ল্যাটফর্ম বা গোপন চার্জ নিতে পারবে না।

কত টাকার পেমেন্টে কত MDR?

UPI পেমেন্ট0.4% হিসেবে MDRসাধারণ গ্রাহকের উপর চার্জ
₹2,000 পর্যন্ত₹0₹0
₹2,500₹10₹0
₹5,000₹20₹0
₹10,000₹40₹0
₹25,000₹100₹0
₹50,000₹200₹0
₹75,000₹300₹0
₹1,00,000₹400, তবে সর্বোচ্চ ₹300₹0

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, উপরের MDR হিসাবটি মার্চেন্ট-সাইডের জন্য। গ্রাহকের কাছ থেকে এই টাকা নেওয়ার কথা নয়। 75000 টাকার বেশি সাধারণ মার্চেন্ট লেনদেনে MDR-এর সর্বোচ্চ সীমা 300 টাকা রাখা হয়েছে।

সব দোকানেই কি এই চার্জ নেওয়া হবে?

উত্তর হল না। ছোট ব্যবসায়ীদের জন্য ছাড় রাখা হয়েছে। ইউপিআই QR এর মাধ্যমে মাসে 1 লাখ পর্যন্ত পেমেন্ট গ্রহণকারী ছোট মার্চেন্টদের MDR থেকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ ও সেমি-আরবান এলাকায় QR কোডের মাধ্যমে করা মার্চেন্ট ইউপিআই পেমেন্টও ফি-মুক্ত রাখার কথা জানানো হয়েছে।

তবে এনসিপিআই এটাও জানিয়েছে যে কিছু নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। যেমন রেলওয়ে, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো নির্দিষ্ট মার্চেন্ট ক্যাটাগরিতে 2000 টাকার বেশি পেমেন্টে 5 টাকার ফ্ল্যাট MDR ধার্য হবে।

একজনের অ্যাকাউন্ট থেকে অন্যজনকে টাকা পাঠালে?

এখানেও বড় পার্থক্য রয়েছে। Person-to-Person বা P2P ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এই নতুন MDR প্রযোজ্য নয়। অর্থাৎ বন্ধুকে 5000 টাকা বা 10000 টাকা পাঠানোর সঙ্গে এই মার্চেন্ট চার্জের সম্পর্ক নেই। নতুন নিয়মটি মূলত ব্যবসায়ী বা মার্চেন্টকে করা নির্দিষ্ট ইউপিআই পেমেন্ট নিয়ে।

তাই সহজ কথায়, 15 অক্টোবর থেকে সব ইউপিআই পেমেন্টে চার্জ লাগবে, এটা ঠিক নয়। আসল বিষয় হল 2000 টাকার বেশি নির্দিষ্ট মার্চেন্ট পেমেন্টে MDR চালু হচ্ছে, কিন্তু সেই খরচ সরাসরি গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয়।

আরও পড়ুন: 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ OnePlus এর সবচেয়ে সস্তা স্মার্টফোন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এও জানিয়েছে যে গ্রাহকরা এতদিন যেভাবে কোনও অতিরিক্ত খরচ ছাড়া ইউপিআই ব্যবহার করতেন, আগামী সময়ও সেই একইভাবে ব্যবহার করতে পারবেন।

FAQs

Upi এর পুরো নাম কি?

UPI এর পুরো নাম হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface)। এটি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা NPCI তৈরি করেছে।

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) কী?

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস হল ভারতের একটি রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে স্মার্টফোনের সাহায্যে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়। এটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর তরফে 2016 সালে তৈরি করা হয়েছে।

ইউপিআই পেমেন্টে চার্জ দিতে হয়?

গ্রাহকদের জন্য সাধারণ ব্যাঙ্ক-থেকে-ব্যাঙ্ক UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে। এতে কোনো খরচ লাগে না।

UPI এর প্রতিদিনের লিমিট কত?

সাধারণ ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) এবং সাধারণ মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই (UPI)-এর মাধ্যমে লেনদেনের স্বাভাবিক সীমা হলো প্রতিদিন 1 লক্ষ টাকা।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :