অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix ভারতীয় ইউজারদের এই উইকেন্ড অর্থাৎ শনিবার এবং রবিবার বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ দিচ্ছে। কারণ আজ থেকে শুরু হয়ে গিয়েছে Netflix Streamfest। ভারতে এই দু-দিনের অর্থাৎ 5 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর বিনামূল্যে সর্ভিস দেবে Netflix। যেই ভারতীয় গ্রাহকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেই তারাও এই দুই-দিন বিনামূল্যে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মিডিয়া দেখতে পারবেন।
Survey
✅ Thank you for completing the survey!
Netflix এই ফ্রি স্ট্রিমিংয়ের সুবিধা একটি প্রোমোশনাল অফার হিসেবে দিচ্ছে। এই অফারে গ্রাহকরা Netflix-এর সমস্ত কন্টেন্ট অর্থাৎ সিনেমা, শো, তথ্যচিত্র এবং আরও বহু কিছুই দেখতে পারবেন। এই অফার উপভোগ করতে ইউজারদের Netflix-এ গিয়ে নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাশাপাশি Netflix এই স্ট্রিমিংয়ের জন্য ইউজারদের কাছে কোনও কার্ড ডিটেলস চাইবে না।
5 ডিসেম্বর 12:01 AM থেকে শুরু হয়েছে Netflix-এর এই StreamFest, যা 6 ডিসেম্বর 11.59 PM পর্যন্ত চলবে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে এই দু-দিন বিনামূল্যে Netflix দেখবেন …
১- প্রথমে আপনাকে মোবাইলে Google Play Store থেকে Netflix অ্যাপ ডাউনলোড করতে হবে।
২- আপনি চাইলে সরাসরি নেটফ্লিক্স ওয়েবসাইটে গিয়েও পেজ ওপেন করতে পারেন। সেখানে নিজের নাম, ইমেল আইডি এবং ফোন নম্বর এবং পাসওয়ার্ড টাইপ করে সাইন আপ করতে হবে।
৩- এই প্রোসেস পুরো করে আপনি স্ট্রিমিং করতে পারবেন। আপনি Netflix-এ সেই সিনেমাগুলি দেখতে পাবেন, যেগুলি মুভি থিয়েটারে রিলিজ হয়েনি।