metal body cooler vs plastic body cooler which one more value for money
দুপুরের এই তীব্র গরমে পাখার হাওয়াও কাজ করছে না। ফলে, Air Cooler এর চাহিদা দ্রুতগতিতে বাড়ছে। প্রত্যেকেই এমন একটি কুলার খুঁজছেন যা ঠান্ডা হাওয়া দেবে, বিদ্যুৎ খরচ করে কম এবং দীর্ঘ সময় পর্যন্ত চলবে। এই অবস্থায় কুলারই হয়ে ওঠে একমাত্র ভরসা। কিন্তু বাজারে গেলেই শুরু হয় আসল মাথাব্যথা। বাজারে একাধিক কুলার দেখে মাথায় প্রশ্ন ওঠে, প্লাস্টিক বডির কুলার (plastic-bodied) নেব, নাকি মেটালের (metal-bodied)? শুধু তাই নয়, কোনটা বেশি ঠান্ডা দেবে? কোনটা বেশি টেকসই? কোনটায় বিদ্যুৎ বিল কম আসবে? এই প্রশ্ন ওঠে মাথায়।
এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক, কারণ দুটো কুলার শুধু দেখতেই আলাদা নয় – এদের কাজ করার ধরন, শক্তি খরচ, মজবুতি সবকিছুতেই রয়েছে বেশ পার্থক্য। তাই কুলার কেনার আগে একটু জেনে নিন, আপনার ঘর আর প্রয়োজন অনুযায়ী কোনটা আসলে আপনার জন্য সঠিক।
বড় ঘর বা খোলা জায়গার জন্য মেটাল কুলার দারুণ কাজ করে। এতে শক্তিশালী মোটর আর বড় ফ্যান থাকে, তাই ঠান্ডা হাওয়া অনেক দূর পর্যন্ত পৌঁছায়। জলের ট্যাংকও বড় হয়, ফলে বারবার জল ভরতে হয় না। দোকান, বড় হল বা খোলা জায়গায় এই কুলারই বেশি ব্যবহার হয়।
ওজন অনেক বেশি, তাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কঠিন। বিদ্যুৎও একটু বেশি খরচ হয়। আর ঠিকমতো যত্ন না নিলে মরিচা পড়তে পারে।
এখন বাজারে প্লাস্টিক কুলারই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। হালকা হওয়ায় এক ঘর থেকে আরেক ঘরে সহজেই নিয়ে যাওয়া যায়। মরিচা পড়ার কোনো ভয় নেই। দেখতেও আধুনিক আর স্টাইলিশ। বিদ্যুৎ খরচও কম, তাই বিল নিয়ে চিন্তা কম।
বড় ঘর ঠান্ডা করতে একটু বেশি সময় লাগে। মোটর আর ফ্যান ছোট হওয়ায় হাওয়ার জোরও কম। আর সস্তা প্লাস্টিক হলে, বা বেশিক্ষণ রোদে রাখলে নষ্ট হয়ে যেতে পারে।
আসলে, কুলারের ঠান্ডা করার ক্ষমতা বডির উপর নির্ভর করে না। এটা নির্ভর করে মোটরের শক্তি, ফ্যানের স্পিড আর হানিকম্ব প্যাডের কোয়ালিটির উপর। তবে সহজ করে বলতে গেলে, বড় ঘর বা হলঘরে মেটাল কুলার ভালো, পাশাপাশি, ছোট বা মাঝারি ঘরে রোজকার ব্যবহারের জন্য প্লাস্টিক কুলারই যথেষ্ট।