বিগত কয়েক মাসে Maruti Suzuki গাড়িগুলো নজরকাড়া ভাবে বিক্রি হয়েছে দেশ জুড়ে। তবে তার মধ্যে এই কোম্পানির হ্যাচব্যাক গাড়িগুলো সব থেকে বেশি বিক্রি হয়েছে। এবার সেই বিক্রির পরিমাণ আরও বাড়াতে মারুতি সুজুকির তরফে গ্রাহকদের জন্য আনা হয়েছে দুর্দান্ত অফার। Maruti বর্তমানে তাদের বিভিন্ন হ্যাচব্যাক গাড়ির উপর দিচ্ছে আকর্ষণীয় ছাড়। আর এই হ্যাচব্যাক গাড়িগুলোর তালিকায় আছে জনপ্রিয় Wagonr, Celerio, S-Presso, Swift, প্রভৃতি। গ্রাহকরা 60,100 টাকা অবধি ছাড় পেতে পারেন এই অফারে। দেখে নিন কোন মডেলে রয়েছে কত ছাড়।
Survey
✅ Thank you for completing the survey!
Maruti Suzuki S-Presso
4.25 লাখ টাকা থেকে 6.10 লাখ টাকা পর্যন্ত এই গাড়ি এক্স শোরুম দাম ভ্যারি করে। কিন্তু মারুতির তরফে দেওয়া এই অফারে গ্রাহকরা পাবেন 60,100 টাকা পর্যন্ত ছাড়।
50,100 টাকা পর্যন্ত ছাড় মিলছে মারুতি সুজুকির এই জনপ্রিয় মডেলের উপর। যদিও এই গাড়ির এক্স শোরুম দাম এমনিতে 5.92 লাখ থেকে 8.85 লাখ টাকার মধ্যে থাকে।
Maruti Suzuki Wagonr
দেশে বর্তমানে যে গাড়িগুলো সব থেকে বেশি বিক্রি হচ্ছে তার অন্যতম হল এটি। 5.44 লাখ থেকে 7.20 লাখ টাকার মধ্যে এই গাড়ির এক্স শোরুম দাম থাকে। কিন্তু বর্তমানে এই সংস্থা একাধিক ভ্যারিয়েন্ট এর উপর 40,100 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
Maruti Suzuki Celerio
এই গাড়ির উপরেও মারুতির তরফে সর্বাধিক 60,100 টাকার ছাড় মিলছে। কত ছাড় পাবেন সেটা নির্ভর করবে কোন মডেল বাছছেন সেটার উপর। যদিও এই গাড়ির এমনই এক্স শোরুম দাম 5.25 লাখ থেকে 7 লাখ টাকার মধ্যে থাকে।
Maruti Suzuki Alto
এই গাড়ির এক একটি ভ্যারিয়েন্ট এর উপর এক একরকমের ছাড় রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, Maruti Suzuki Alto 800 এর উপর গ্রাহকরা পাবেন 35,100 টাকার ছাড়। এই গাড়ির এমনই দাম 3.39 থেকে 5.03 লাখ টাকার মধ্যে থাকে (এক্স শোরুম)। অন্যদিকে Alto K10 এর উপর আছে 40,100 টাকার ছাড়। আর এই গাড়ির আসল দাম 3.99 লাখ থেকে 5.83 লাখ টাকার মধ্যে থাকে (এক্স শোরুম)।