Liger trailer: মুক্তি পেল লাইগার ট্রেলার, বলিউডে পদার্পণ বিজয় দেবেরাকণ্ডার
আসতে চলেছে বিজয় দেবেরাকণ্ডার ছবি লাইগার
মুক্তি পেল এই ছবির ট্রেলার, আর কিছুদিন পরেই মুক্তি বড় পর্দায়
সুন্দরম থিয়েটারে অসংখ্য ভক্তের সামনে মুক্তি পেল এই ছবির ট্রেলার
মুক্তি পেল লাইগার ছবির ট্রেলার (Liger trailer)। এই ছবির মাধ্যমেই বিজয় দেবেরাকণ্ডার (Vijay Deverakonda) বলিউডে অভিষেক হল। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের পোস্টের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একটার পর একটা পোস্ট ভাইরাল হতে থাকে। 20 জুলাইয়ের মাঝ রাত থেকেই এই ট্রেলারের মুক্তির প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার গ্র্যান্ড সেলিব্রেশনের মাধ্যমে প্রকাশ করা হল ছবিটির ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই তা দর্শকদের মন কেড়েছে। উত্তেজনায় রীতিমত ভরপুর এই ছবি ট্রেলারটি। ট্রেলারের দৈর্ঘ্য মাত্র 2.02 মিনিট।
Surveyএই ছবিতে বিজয় দেবেরাকণ্ডার নাম যে ছবির নামই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ছবি এবং বিজয় দেবেরাকণ্ডার বলিউডের পদার্পণ দুটো নিয়েই ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। তাঁর অ্যাকশন, এবং উপস্থাপনা দুটো নিয়েই আশার পারদ চড়ছে দর্শকদের। বিজয়ের নজর কাড়া পেটানো শরীরে অ্যাকশন সিকোয়েন্স এবং মায়ের আশীর্বাদ আরও একবার বুঝিয়ে দিচ্ছে যে এই ছবি বক্স অফিস হিট হতে চলেছে। নতুন করে ঝড় তুলবে বিজয় দেবেরাকণ্ডার এই নতুন ছবি। মাত্র 2 ঘণ্টায় এই ছবির ট্রেলারের ভিউ 1 মিলিয়ন হয়ে যায়। হায়দ্রাবাদ এবং মুম্বাই বৃহস্পতিবার ভোর থেকে সেজে উঠেছিল লাইগারের ট্রেলার মুক্তিকে ঘিরে। দুটো ভারতীয় ভাষায় আসতে চলেছে এই ছবি। হিন্দি এবং তেলেগু ভাষায় দেখা যাবে ছবিটি।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিজয় দেবেরাকণ্ডা (Vijay Deverakonda) অনন্য পাণ্ডের (Ananya Pandey) সঙ্গে হুডখোলা গাড়িতে করে যান। সুন্দরম থিয়েটার মুক্তি পায় এই ছবির ট্রেলার। অনেক ভক্ত সমাগম হয়েছিল সেখানে। তাঁদের সামনেই মুক্তি পায় ট্রেলারটি। তারপর সেখান থেকে এই ছবির গোটা টিম মুম্বাইতে উড়ে যান। সেখানে উপস্থিত ছিলেন করণ জোহর (Karan Johar), ধর্ম প্রোডাকশন সংস্থা (Dharma productions)। এঁদের হাত ধরেই বলিউডে পা রাখলেন বিজয় দেবেরাকণ্ডা। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অনন্য পাণ্ডেকে। লাইগার ছবির গান দর্শকদের মন এরই মধ্যে কেড়ে নিয়েছে। এই নতুন জুটির ম্যাজিক বলিউডে কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার। আগামী 25 আগস্ট বড় পর্দায় আসতে চলেছে এই ছবিটি।
