Koffee With Karan Season 7: কফি উইথ করণ সিজন 7 এর প্রথম পর্ব গড়ল নয়া রেকর্ড, সর্বোচ্চ দর্শকসংখ্যা পেল এই পর্ব

HIGHLIGHTS

কফি উইথ করণ সিজন 7 এর প্রথম এপিসোড গড়ল দারুন রেকর্ড

হায়েস্ট ভিউয়ারশিপ পেল এই এপিসোড

এইদিন উপস্থিত ছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং

Koffee With Karan Season 7: কফি উইথ করণ সিজন 7 এর প্রথম পর্ব গড়ল নয়া রেকর্ড, সর্বোচ্চ দর্শকসংখ্যা পেল এই পর্ব

বলিউডের অন্যতম জনপ্রিয় শো হল কফি উইথ করণ (Koffee With Karan)। সদ্য এই শোয়ের 7 নম্বর সিজন শুরু হয়েছে। দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এই শোতে বিভিন্ন সেলিব্রিটিরা আসেন করণের সঙ্গে কফির সঙ্গে আড্ডা দিতে। জানা যায় তাঁদের জীবনের নানান অজানা তথ্য। কফির আড্ডায় নতুন করে এই এপিসোডে মেতে উঠেছেন করণ জোহর (Karan Johar)। আর এই শোয়ের 7 নম্বর সিজনের প্রথমদিন উপস্থিত ছিলেন রণবীর সিং (Ranveer Singh) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। আর সেই এপিসোডই ভাঙল সমস্ত রেকর্ড।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রথম পর্বের রেকর্ড গড়ল কফি উইথ করণ সিজন 7 এর প্রথম এপিসোড

প্রথম দিনেই রেকর্ড গড়ল এই শো। Disney plus Hotstar এ দেখা যাচ্ছে বিখ্যাত এই শোয়ের নতুন সিজন। প্রথম পর্বে ছিলেন দুই বিখ্যাত বন্ধু জুটি রণবীর সিং এবং আলিয়া ভাট। এদিন তাঁরা তাঁদের বন্ধুত্বের নানান অজানা কথা তুলে ধরেন। প্রথম এপিসোডে হাসি মজা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন অজানা গল্প জানা যায় বলিউডের (Bollywood) এর দুই তারকার থেকে। দুজনে পরিচালক করণ জোহরের সঙ্গে নানান খেলায় মেতে ওঠেন। আর তাঁদের সেই এপিসোড এই শোয়ের সমস্ত রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ল। এই শোয়ের যে কটি শো হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ভিউয়ারশিপ পেল এই এপিসোড। ব্যবসাও করেছে সব থেকে বেশি। 

Kwk

তবে এই এপিসোড একা নয়, এই এপিসোডের যে টিজার প্রকাশ্যে এসেছিল সেটাও সমস্ত দর্শকদের নজর কেড়েছিল। এই টিজারেও রণবীর আলিয়াকে বিভিন্ন বিষয়ে গল্প করতে দেখা যায়। আলিয়া জানান তিনি কী ভাবে তাঁর নতুন পরিবারে মানিয়ে নিচ্ছেন, সেখানকার নতুন সংস্কৃতি থেকে সবটাই তিনি ভাগ করে নেন করণ এবং দর্শকদের সঙ্গে। এমনকি রণবীর কী ভাবে তাঁকে প্রপোজ করেন, তাঁদের বিয়ের নানান কথাও তিনি জানান এই শোতে।

এই এপিসোড এত ভাল সাড়া পেয়েছে দেখে আপ্লুত করণ জোহর। এই সাফল্য পেয়ে তিনি জানান তিনি দর্শকদের থেকে এত ভালবাসা পেয়ে খুশি। ভীষণই অভিভূত করণ। এর পাশাপাশি তিনি জানান দর্শকরা আগামী এপিসোডগুলোতে আরও দারুন এবং আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo