KGF: Chapter 2 এর নতুন রেকর্ড! ট্রেলার রিলিজের 24 ঘন্টায় 109 মিলিয়ন ভিউজ

HIGHLIGHTS

KGF: Chapter 2 সিনেমার বহু প্রতীক্ষিত ফাইনাল ট্রেলার অবশেষে লঞ্চ করলো 27 মার্চ

KGF 2 এর 5 টি ভাষার ট্রেলারটি 24 ঘন্টায় 109 মিলিয়ন ভিউজ পেয়েছে

KGF: Chapter 2 দেশ জুড়ে মোট 5 টি ভাষায় রিলিজ করবে আগামী 14 এপ্রিল

KGF: Chapter 2 এর নতুন রেকর্ড! ট্রেলার রিলিজের 24 ঘন্টায় 109 মিলিয়ন ভিউজ

KGF: Chapter 2 সিনেমার বহু প্রতীক্ষিত ফাইনাল ট্রেলার অবশেষে লঞ্চ করলো 27 মার্চ। এই সিনেমার প্রথম চ্যাপ্টার রিলিজের পর গোটা ভারত কেঁপে গেছিল Rocky ভাইয়ের ধুন্ধুমার অ্যাকশানে। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একের পর এক রেকর্ড ভাঙে KGF Chapter 1। দেশের সমস্ত সিনেমা প্রেমিদের মনে জায়গা করে নেয় রকস্টার Yash। প্রথম চ্যাপটারের এমন সাফল্যের পর, দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে মানুষের প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়ে যায়। মানুষের মনে উত্তেজনার পারদ চড়ছে দ্রুত গতিতে। আর তারই এক ঝলক দেখা গেল সিনেমার এই ট্রেলার লঞ্চের সময়। ট্রেলার লঞ্চের 24 ঘন্টার মধ্যে দর্শকদের রেসপন্স রেকর্ড সংখ্যায় দেখা যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ট্রেলার দেখার পর KGF ভক্তরা এখন Yash এর পাশাপাশি Sanjay Dutt এবং Raveena Tandon-কেও প্রশংসায় ভড়িয়ে দিচ্ছেন। KGF 2 এর 5 টি ভাষার ট্রেলারটি 24 ঘন্টায় 109 মিলিয়ন ভিউজ পেয়েছে, যা ভারতীয় সিনেমার ট্রেলারে নতুন রেকর্ড।

KGF এর প্রোডাকশন টিম 'Hombale Films' এই খবরটি সোশ্যাল মিডিয়াতে জানায়। তারা পোস্ট করে,"রেকর্ড.. রেকর্ড.. রেকর্ড.. Rocky পছন্দ করেনা, সে এড়িয়ে চলে, কিন্তু রেকর্ড Rocky কে পছন্দ করে! সে এড়িয়ে যেতে পারেনা। 109+ মিলিয়ন ভিউজ 24 ঘন্টার মধ্যে, কন্নড়ে 18 মিলিয়ন, তেলুগুতে 20 মিলিয়ন, হিন্দিতে 51 মিলিয়ন, তামিলে 12 মিলিয়ন, মালায়ালামে 8 মিলিয়ন #KGFChapter2Trailer #KGFChapter2"

লঞ্চ ইভেন্টটি গ্র‍্যান্ড সাকসেসের সাথে হোস্ট করেছেন Karan Johar। অসাধারণ কাহিনী, চোখ ধাঁধানো অ্যাকশন, রক্ত গরম করা গান এবং সকলের অসাধারণ অভিনয় 'KGF 1' ভারতীয় সিনেমায় অসংখ্য রেকর্ড ভাঙে এবং নতুন রেকর্ড তৈরী করে। এবার Yash এর সাথে Sanjay Dutt এবং Raveena Tandon এর যোগদান আগের চ্যাপটারকেও হার মানাতে চলেছে বলেই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।

KGF: Chapter 2 দেশ জুড়ে মোট 5 টি ভাষায় রিলিজ করবে আগামী 14 এপ্রিল। বিখ্যাত পরিচালক Prashanth Neel এই সিনেমাটির লেখক এবং পরিচালক। KGF 2 প্রোডিউস করেছেন Vijay Kiragandur এবং Hombale Films। Hombale Films ইতিমধ্যে ভারতীয় সিনেমা প্রোডাকশন হাউসে ভালো মতো জায়গা করে নিয়েছে। তাদের কাছে আগামী দুই বছরের অনেক বড় বড় সিনেমার প্রোজেক্ট রয়েছে, যার মধ্যে একটি Prabhas অভিনীত 'Salaar' রয়েছে।

উত্তর ভারতে সিনেমাটি Ritesh Sidhwani এবং Farhan Akhtar এর Excel Entertainment এবং AA Films প্রকাশ করবে। Excel এর আগে 'Dil Chahata Hai' এবং 'Zindagi Na Milegi Dobara' এর মতো অসাধারণ সিনেমা ভারতীয় দর্শকদের উপহার দিয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo