আগামী মাসের এই দিন লঞ্চ হবে Realme 16 5G, Selfie Mirror ডিজাইন সহ আর কী ফিচার এবং স্পেসিফিকেশন হবে জানুন

আগামী মাসের এই দিন লঞ্চ হবে Realme 16 5G, Selfie Mirror ডিজাইন সহ আর কী ফিচার এবং স্পেসিফিকেশন হবে জানুন

রিয়েলমি কোম্পানি ভারতে তার আপকামিং স্মার্টফোন Realme 16 5G ফোনের লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। কোম্পানি আগামী মাসের প্রথম সপ্তাহে তার মিড রেঞ্জ সেগামেন্টে রিয়েলমি 16 5জি ফোনটি লঞ্চ করবে। রিয়েলমি 16 ফোনে থাকবে 7000mAh ব্যাটারি এবং Dimensity 6400 Turbo চিপসেট মতো ফিচার। সাথে এতে হরিজেন্টাল রিয়ার ক্যামেরা সহ 50MP ক্যামেরা থাকবে। পাশাপাশি কোম্পানি এই ফোনটিকে selfie mirror নামে প্রচার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে কবে লঞ্চ হবে Realme 16 5G স্মার্টফোন

কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী 2 এপ্রিলে রিয়েলমি 16 5জি ফোনটি লঞ্চ করা হবে। নতুন রিয়েলমি 16 ফোনটি ভারতে Flipkart এবং কোম্পানির অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: সোজা 13000 টাকা সস্তায় কিনুন 48MP ক্যামেরা সর Google Pixel স্মার্টফোন, এই অফার হাতছাড়া না হয়

কেমন স্পেসিফিকেশন এবং ফিচার হবে রিয়েলমি 16 5জি স্মার্টফোনে

ফ্লিপকার্ট সাইটে রিয়েলমি 16 5জি ফোনের ল্যান্ডিং পেজ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। যেমনটি আমরা আগে থেকেই জানি যে রিয়েলমি 16 5জি ফোনটি দুটি কালার Air Black এবং Air White অপশনে আসবে। এছাড়া কোম্পানি নিশ্চিত করে দিয়েছে যে রিয়েলমি 16 5জি ফোনে 7000mAh এর ব্যাটারি দেওয়া হবে। এটি 60W অ্যাডাপ্টার সহ আসবে।

অপারেটিং সিস্টাম হিসেবে রিয়েলমি 16 5জি ফোনটি Android আউট অফ দ্যা বক্স সহ আসবে নিশ্চিত করেছে কোম্পানি। পাশাপাশি, কোম্পানির নিজস্ব Realme UI 7.0 ইন্টারফেস সহ বাজারে আসবে। ফোনটি চার বছরের সিকিউরিটি আপডেট এবং তিনটি Android OS আপগ্রেড পাবে বলে জানিয়েছে কোম্পানি।

এই ফোনে একটি ‘ভেপার চেম্বার কুলিং সিস্টেম’ থাকবে। এছাড়া, রিয়েলমি 16 5জি ফোনকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিং দেওয়া হবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, রিয়েলমি 16 5জি ফোনে একটি 6.57-ইঞ্চির ডিসপ্লে এবং পিছনে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। ক্যামেরা মডিউলে একটি আংটি-আকারের LED ফ্ল্যাশ এবং একটি ছোট মিরার পেয়ার করা হয়েছে; রিয়ার ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার সময় এই সারফেসটিকে ছোট আয়না হিসেবে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: 30+ Basanti Puja 2026 Wishes in Bengali: মা দুর্গার কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক, প্রিয়জনদের WhatsApp এ পাঠিয়ে দিন বাসন্তী পূজার শুভেচ্ছা

গ্লোবাল ভার্সনের রিয়েলমি 16 ফোনে ডুয়াল ক্যামেরার সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া। স্মার্টফোনে MediaTek-এর Dimensity 6400 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এর সাথে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo