30+ Basanti Puja 2026 Wishes in Bengali: মা দুর্গার কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক, প্রিয়জনদের WhatsApp এ পাঠিয়ে দিন বাসন্তী পূজার শুভেচ্ছা

30+ Basanti Puja 2026 Wishes in Bengali: মা দুর্গার কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক, প্রিয়জনদের WhatsApp এ পাঠিয়ে দিন বাসন্তী পূজার শুভেচ্ছা

30+ Basanti Puja 2026 Wishes in Bengali: বাসন্তী পূজা আমাদের আবহমান বাংলার এক অতি প্রাচীন উৎসব। যদিও বর্তমানে শারদীয়া দুর্গোৎসবের জাঁকজমক অনেক বেশি, তবুও শাস্ত্র মতে এই চৈত্র মাসের শুক্লপক্ষের দেবী আরাধনাই হলো আসল বা ‘আদি’ দুর্গোৎসব। রাজা সুরথ ও সমাধি বৈশ্য প্রথম এই পূজার সূচনা করেছিলেন বলে পুরাণে উল্লেখ আছে। বসন্তের মনোরম আবহে, যখন প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে, তখন মা বাসন্তীর আগমনে চারপাশ এক পবিত্র ও শান্তিময় রূপে ভরে যায়। শরতের অকালবোধনের মতো এখানে কোনো বিশেষ নিয়ম নেই, বরং এটি প্রকৃতির স্বাভাবিক ছন্দে দেবীর আবাহন। ঢাকের আওয়াজ আর পলাশ-শিমুলের লালিমা মিলেমিশে এই পূজা বাঙালির মনে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। আপনার প্রিয়জনদের এই শুভ দিনে WhatsApp এ পাঠিয়ে দিনে বাসন্তী পুজার অনেক শুভেচ্ছা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

30+ Basanti Puja 2026 Wishes in Bengali: বাসন্তী পুজার শুভেচ্ছা বার্তা

বাসন্তী পূজার এই শুভ মুহূর্তে, মা দুর্গার কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। শুভ বাসন্তী পূজা!

“শরৎকাল নয়, বসন্তের এই বাসন্তী পূজায় মা দুর্গা আসুক শান্তির বার্তা নিয়ে। সকলকে জানাই শুভ বাসন্তী পূজার প্রীতি ও শুভেচ্ছা।”

“যা দেবী সর্বভূতেষু শক্তি-রূপেণ সংস্থিতা… মা বাসন্তীর আরাধনায় দূর হোক জীবনের সব অন্ধকার। শুভ বাসন্তী পূজা!”

“বসন্তের মৃদু বাতাসে মায়ের আগমনে জীবন হোক রঙিন। সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা!”

জয় মা বাসন্তী! মা দুর্গার চরণে আপনার জন্য সুস্থ ও সুন্দর জীবনের কামনা করি। শুভ বাসন্তী পূজা।

Basanti Puja 2026 Wishes in Bengali Messages

সকলকে শুভ বাসন্তী পুজার অনেক শুভেচ্ছা। মা ভগবতী বাসন্তী দেবীর আশীর্বাদে সকলের জীবন সুখ, সুস্থতায় পরিপূর্ণ থাকুক এই প্রার্থনা করি।

আরও পড়ুন: 50+ Happy Ram Navami 2026 Wishes in Bengali: শ্রী রামের কৃপায় মঙ্গল হোক সবার, প্রিয়জনদের পাঠিয়ে দিন রাম নবমীর শুভেচ্ছা

সকলকে শ্রী শ্রী বাসন্তী পূজার আন্তরিক শুভেচ্ছা।

শুভ বাসন্তী পূজা! মায়ের আশীর্বাদে তোমার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।

বাসন্তী পূজার পুণ্য লগ্নে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।

মা বাসন্তীর আগমনে তোমার সব দুঃখ দূর হোক। শুভ বাসন্তী পূজা!

নবপত্রিকার স্নানে পবিত্র হোক ধরণী, শুভ বাসন্তী পূজা।

বসন্তের এই শুভ ক্ষণে মা তোমার সহায় হোন। ভালো থেকো।

সকলকে বাসন্তী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

দেবীর আশীর্বাদে তোমার পরিবারের সকলের মঙ্গল হোক।

পূজার দিনগুলো খুব আনন্দে কাটুক। শুভ বাসন্তী পূজা।

হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিয়ে মা-কে প্রণাম জানাই। শুভ বাসন্তী পূজা।

নতুন আশা আর নতুন আলো নিয়ে আসুক এই বাসন্তী পূজা।

বন্ধু, এবারের বাসন্তী পূজা তোর জীবনে নতুন সুযোগ নিয়ে আসুক। শুভ পূজা!

আড্ডা, আনন্দ আর মায়ের অঞ্জলি—সব মিলিয়ে তোর পুজো দারুণ কাটুক।

চৈত্র শেষের এই বেলা, কাটুক তোমার খুশির খেলা। শুভ বাসন্তী পূজা।

দূরে থেকেও তোর জন্য অনেক প্রার্থনা রইল। শুভ বাসন্তী পূজা বন্ধু।

বসন্তের হাওয়ায় হিল্লোল উঠুক তোমার মনে। বাসন্তী পূজার শুভেচ্ছা।

মা বাসন্তীর কাছে তোর জন্য সব সুখ চেয়ে নিলাম।

হাসিখুশি থেকো সারাদিন, শুভ বাসন্তী পূজা কাটুক রঙিন।

জীবনের প্রতিটি পদক্ষেপে মা তোমার সহায় থাকুন। শুভ পূজা।

বন্ধুত্ব অটুট থাকুক, আর পূজার আনন্দ দ্বিগুণ হোক।

শুভ বাসন্তী পূজা! মিষ্টি আর হাসিতে ভরে উঠুক দিনটি।

“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা…”—মায়ের চরণে জানাই কোটি প্রণাম।

অসুর বিনাশিনী মা বাসন্তীর আশীর্বাদে পৃথিবী রোগমুক্ত ও শান্তিময় হোক।

ভক্তি ভরে মায়ের আরাধনা করুন, ফল নিশ্চয়ই পাবেন। শুভ বাসন্তী পূজা।

মায়ের হাতের অভয় মুদ্রা আমাদের সব ভয় দূর করুক।

Basanti Puja 2026 Wishes in Bengali Messages And Greetings To Share On WhatsApp
Basanti Puja 2026 Wishes in Bengali Messages And Greetings To Share On WhatsApp

শুভ বাসন্তী দুর্গাপূজা। মায়ের কৃপায় বিনাশ হোক মনের সব মলিনতা।

শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শুভ পূজা।

দেবীর বন্দনায় মুখরিত হোক আকাশ-বাতাস। জয় মা বাসন্তী।

নিষ্ঠা আর ভক্তিই হলো মায়ের শ্রেষ্ঠ পূজা। শুভ বাসন্তী পূজা।

মা দুর্গার আদি রূপ তোমার জীবনের সব অন্ধকার দূর করুক।

জগজ্জননী মায়ের চরণে নিজেকে সঁপে দাও, মঙ্গল হবেই।

বাঙালির চিরায়ত ঐতিহ্যে ভাস্বর বাসন্তী পূজা সবার জীবনে শান্তি আনুক।

মা দুর্গার এই আদি বন্দনা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুক।

শক্তি ও ভক্তির মেলবন্ধনে কাটুক আপনার বাসন্তী পূজা।

সকলকে জানাই চৈত্রীয় দুর্গাপূজা বা বাসন্তী পূজার সশ্রদ্ধ নমস্কার।

সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকুক আপনার পরিবারে। শুভ পূজা।

মা বাসন্তীর আশীর্বাদে সমস্ত বিঘ্ন নাশ হোক।

প্রকৃতির রূপ আর মায়ের রূপ—দুটোই অপার্থিব। শুভ বাসন্তী পূজা।

প্রতিটি মানুষের অন্তরে দেবীর আলো বিচ্ছুরিত হোক।

শুভ বাসন্তী পূজা! একটি সুখী ও সুন্দর সমাজের কামনা করি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo