Kaushik Ganguly অভিনীত OTT সিরিজ Prankenstein এর অফিসিয়াল পোস্টার রিলিজ, লঞ্চ এপ্রিলেই

HIGHLIGHTS

29 মার্চ Klikk অরিজিনাল সিরিজ Prankenstein-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে

সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন Kaushik Ganguly

সিরিজটি প্র্যাটঙ্কেন্সটাইন নামের একটি দলের প্র্যাeঙ্ক ভিডিও বানানো নিয়ে তৈরী

Kaushik Ganguly অভিনীত OTT সিরিজ Prankenstein এর অফিসিয়াল পোস্টার রিলিজ, লঞ্চ এপ্রিলেই

ওয়েব সিরিজে আরও একবার বাঙালি দর্শকরা পেতে চলেছেন বিশিষ্ট পরিচালক এবং অভিনেতা Kaushik Ganguly কে। OTT সিরিজটির নাম ও লুক এর আগেই ঘোষণা করা হয়েছিল প্রোডাকাশনের তরফে। এবার প্রকাশ করা হল সিরিজের অফিসিয়াল পোস্টার। সিনেমা বা সিরিজে Kaushik Ganguly অভিনয় করছেন মানেই দর্শকরা বোঝেন এই ছবির গল্প অন্য ধারার হবে। সেই অন্য ধারার নতুন ওয়েব সিরিজ নিয়েই তিনি আসছেন Klikk প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজটির নাম "প্র‍্যাঙ্কেন্সটাইন" (Prankenstein)। রিপোর্ট অনুসারে, সিরিজের শ্যুটিং-এর কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Prankenstein অফিসিয়াল পোস্টার

29 মার্চ, মঙ্গলবার Klikk অরিজিনাল সিরিজ Prankenstein-এর অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে। Sagnik Chatterjee পরিচালিত এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন Kaushik Ganguly। অফিসিয়াল পোস্টারে তাকে একটি চেয়ারে সিগারেট হাতে বসে থাকতে দেখা যায়। এবং তার সামনে তিনজন মুখোশধারী মানুষের ছায়া দেখা যায়। যাদের মধ্যে একজনের হাতে রয়েছে বন্দুক। এছাড়াও, Prankenstein সিরিজের আরও কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, যেগুল অন্যান্য সিনেমার পোস্টার বা ছবির থেকে অনেকটাই ভিন্ন। ছবি গুলির বিষয়বস্তু অভিনব এবং ছবিগুলিতে কোনো মানুষকে না দেখিয়ে খাবার এবং বন্দুককে বিষয়বস্তু বানানো হয়েছে।

Prankenstein সিরিজের গল্প

সিরিজটি একজন রহস্যময় পৌঢ়কে ঘিরে তৈরী হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন Kaushik Ganguly। এছাড়া সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে রয়েছেন Dip Dey, Sritama Dey, Ipsita Kundu এবং Remoo R। এছাড়াও অন্যান্য চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যাবে Bhaskar Dutta, Rohini Chatterjee, Somnath Bhattacharjee,  Priyodarshini Dasgupta এবং Ayantika Paul কে।

বর্তমানে প্র‍্যাঙ্ক ভিডিও একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে।  এই প্র‍্যাঙ্ক ভিডিও যেমন মানুষকে হাসাই আবার এর বিপরিতও ঘটে থাকে। এই সিরিজের গল্পটিও প্র‍্যাঙ্কেন্সটাইন নামের একটি দলের প্র‍্যাঙ্ক ভিডিও বানানো নিয়ে তৈরী। মুম্বাইয়ের YouTube ফ্যানফেস্টে তারা আমন্ত্রণ পায়। সেই আনন্দে তারা কলকাতার এক শতবর্ষ পুরোনো রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে রওনা দেয়। রুবেন, ভিকি, শিরিন এবং আরু এই চার বন্ধুর পার্টি শুরুর পর একসময় তাদের খাওয়ার জল শেষ হয়ে যায়। ভিকি জল আনতে যাওয়ার পর সেই বাড়িতে তাদের সামনে হাজির হয় একজন পৌঢ়। এরপরেই রহস্যে ঘেরা টানটান গল্পের শুরু। কীহবে এরপর?  জানতে হলে অপেক্ষা করতেই হবে Klikk অরিজিনাল সিরিজ Prankenstein এর জন্যে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo