Google IO 2026 when and how to watch live Expect new updates in Gemini AI models Android 17 features & more
গুগল আজ 19 মে তার Google I/O 2026 ইভেন্টের আয়োজন করতে চলেছে। আজ টেক জায়েন্ট তার আগামী পরিষেবা এবং সফটওয়্যার ফিচারের বিষয় ঘোষণা করবে এই ইভেন্টে। ডেভেলপার কনফ্রেন্সের 2026 এডিশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), অ্যান্ড্রয়েড এবং ডেভেলপার টুলস এর ক্ষেত্রেগুলোতে গুগল এর রোডম্যাপ প্রকাশ করা যেতে পারে। সাধারণত এটিই হয়ে থাকে গুগলের সারা বছরের মধ্যে সবচেয়ে বড় সফটওয়্যার-সেন্ট্রিক ইভেন্ট। এই ইভেন্টে সুন্দর পিচাই-সহ গুগলের বেশ কয়েকজন সিনিয়ার এক্সজিকিউটিভ এর কিনোট স্পিচ থাকার সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক গুগল I/O 2026 এর বিষয় বিস্তারিতভাবে।
গুগল I/O 2026 এর কিনোট শুরু হবে 19 মে সকাল 10টায় পিটি (ভারতীয় সময় অনুযায়ী রাত 10.30 টায়)। গুগলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং I/O-এর নিজস্ব ওয়েবসাইটে সরাসরি এই ইভেন্টটি লাইভ দেখা যাবে। কোম্পানির বেশিরভাগ ঘোষণা ইভেন্টের প্রথম দিনে করা হবে।
আরও পড়ুন: অ্যাপল WWDC 2026 ইভেন্টের তারিখ নিশ্চিত, AI Siri থেকে iOS 17 পর্যন্ত হতে পারে লঞ্চ
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে আরও বুদ্ধিমান করে তুলছে। এবারের ইভেন্টে জেমিনি এআই-এর আরও উন্নত সংস্করণ আসতে পারে, যা যেকোনো জটিল বিষয় খুব সহজে বুঝতে এবং সমাধান করতে পারবে।
সবচেয়ে বড় চমক হতে পারে গুগলের ‘এজেন্টিক’ (agentic) AI। এগুলো শুধু আপনার প্রশ্নের উত্তরই দেবে না, বরং আপনার হয়ে নিজে নিজেই ধাপে ধাপে জটিল সব কাজ করে দেবে। আগামী কয়েক মাসের মধ্যেই সাধারণ ব্যবহারকারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই ফিচারগুলো চালু হতে পারে।
স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ-সব ডিভাইসে যাতে একই রকম মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়, তা নিয়ে কাজ করছে গুগল। বিশেষ করে নতুন প্রজন্মের এআই-চালিত কম্পিউটার (PC) এবং হাইব্রিড ডিভাইসগুলোর জন্য দারুণ সব সফটওয়্যার ফিচার ঘোষণা করা হতে পারে।
খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড এক্সআর (Android XR) নিয়ে নতুন খবর আসতে পারে। এর পাশাপাশি গুগলের ‘স্মার্ট গ্লাস’ বা চশমা প্রকল্পের একটি ঝলকও দেখা যেতে পারে। একটি হার্ডওয়্যার কোম্পানির সাথে পার্টনারশিপ করে গুগল এই চশমাটি তৈরি করছে।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ iQOO 5G গেমিং স্মার্টফোন হল 10 হাজার টাকা সস্তা
ভিডিও, গান আর থ্রিডি (3D) কলের দুনিয়া
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুগল তাদের এআই টুলগুলো আরও উন্নত করছে। এর মধ্যে রয়েছে:
Veo: সহজে চমৎকার ভিডিও তৈরির এআই টুল।
Lyria: এআই দিয়ে নিমেষেই গান বা মিউজিক তৈরির টুল।
Beam: গুগলের একটি বিশেষ 3D যোগাযোগ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ভিডিও কল করার সময় মনে হবে অপর প্রান্তের মানুষটি একদম আপনার সামনেই বসে আছেন!