দেশে সোনার দাম আজ অনেক কম, বিয়ের মরসুমের আগে আপনার শহরের গোল্ড রেট দেখে নিন

HIGHLIGHTS

30 মার্চ 2022, ভারতে 100 গ্রাম সোনার দাম 2,000 টাকা কমেছে

আজ, 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 200 টাকা কমে 47,750 টাকা হয়েছে

বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়

দেশে সোনার দাম আজ অনেক কম, বিয়ের মরসুমের আগে আপনার শহরের গোল্ড রেট দেখে নিন

সামনেই বিয়ের মরসুম, আর তার আগেই ভারতের গোল্ড রেটের ক্রমশ নিম্নমুখী গ্রাফ, দেশের নাগরিকদের মুখে হাসি ফোটাতে পারে। আজ, 30 মার্চ 2022, ভারতে 100 গ্রাম সোনার দাম 2,000 টাকা কমেছে। Goodreturns ওয়েবসাইটের ডেটা অনুযায়ী, আজ, 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 200 টাকা কমে 47,750 টাকা হয়েছে। ভারতে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 210 টাকা কমে বিক্রি হচ্ছে 52,100 টাকায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দিল্লিতে আজ গোল্ড রেট, প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনায় 47,750 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেট সোনায় 4,77,500 টাকা।  দেশে অন্যান্য শহরের তুলনায় চেন্নাইতে সোনার দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,930 টাকা। ব্যাঙ্গালোরে 22 ক্যারেট সোনা 47,950 টাকায় পাওয়া যাচ্ছে, যা দেশের রাজধানীর সমান দাম।

gold

30 মার্চ, 2022 গোল্ড রেট

কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে সোনার দাম আজ কমেছে। 30 মার্চ, 2022, দেশের বিভিন্ন শহরে সোনার দাম কতো তা জানতে শেষ পর্যন্ত দেখে নিন। এবিষয় জেনে রাখা ভালো যে, সোনার এই দাম আপনার লোকাল দামের সাথে নাও মিলতে পারে। কারণ, এই গোল্ড রেটের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা নেই, কিন্তু লোকাল দামের সাথে যোগ করা থাকে। এখানে goodreturns.in ওয়েবসাইট থেকে পাওয়া ভারতের বিভিন্ন শহরের, প্রতি 10 গ্রাম, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানানো হল।

gold price

আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 47,750 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,100 টাকা। এছাড়াও ভারতের বড় বড় শহরগুলির মধ্যে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বরও 22 ক্যারেট সোনার দাম কলকাতার মতোই 47,750 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,100 টাকা। সবচেয়ে বেশি গোল্ড রেট চেন্নাইতে। চেন্নাইতে 22 ক্যারেট সোনার দাম 47,930 টাকা। নাগপুর এবং পাটনা শহরে 22 ক্যারেট সোনার দাম 47,820 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,170 টাকা। জয়পুরে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,900 টাকা এবং প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,350 টাকা। পুনেতে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,820 টাকা এবং প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,170 টাকা।

এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়। যদিও, কিছু মানুষ 18 ক্যারেট সোনাও ব্যবহার করে থাকেন। হল মার্ক (Hallmark) গয়নার উপর ক্যারেট অনুযায়ী সোনার উপর নম্বর তৈরি করা হয়। ভারতে 24 ক্যারেট সোনার উপর 999, 23 ক্যারেটের সোনার উপর 958, 22 ক্যারেটের সোনার উপর 916, 21 ক্যারেটের সোনার উপর 875 এবং 18 ক্যারেটের সোনার উপর 750 লেখা থাকে।

কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে প্রতিদিন লেটেস্ট 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ড রেট জানার জন্য রোজ চোখ রাখুন Digit Bangla-র ওয়েবসাইটে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo