Gold price today: দেশে সোনা এবং রূপোর দাম আজ কম, জেনে নিন কলকাতায় সোনার দাম কত

HIGHLIGHTS

10 গ্রাম 24 ক্যারেট সোনা ট্রেডিং হচ্ছে 52,140 টাকায়

এক কেজি রূপোর দাম আজ 300 টাকা কমে 66,300 টাকা হয়েছে

বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়

Gold price today: দেশে সোনা এবং রূপোর দাম আজ কম, জেনে নিন কলকাতায় সোনার দাম কত

ভারতে আজ, 5 এপ্রিল, 10 গ্রাম 24 ক্যারেট সোনা ট্রেডিং হচ্ছে 52,140 টাকায়। অন্যদিকে দেশে এক কেজি রূপোর দাম আজ 300 টাকা কমে 66,300 টাকা হয়েছে। বিয়ের মরশুম শুরুর আগে সোনা ও রূপোর দাম স্থিতিশীল থাকায় দেশের নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। Good Returns ওয়েবসাইটের তথ্য অনুসারে, 5 এপ্রিল 2022, দেশে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,800 টাকা। দেশের বিভিন্ন রাজ্যের Tax রেট বিভিন্ন হওয়ায়, সোনার দাম বড়-বড় শহরগুলিতে আলাদা-আলাদা হয়ে থাকে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দিল্লিতে আজ গোল্ড রেট, 10 গ্রাম 22 ক্যারেট সোনায় 47,800 টাকা। দেশে সবচেয়ে বেশি সোনার দাম চেন্নাই শহরে। চেন্নাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 48,160 টাকা। মুম্বাই শহরেও, দেশের রাজধানীর মতোই 10 গ্রাম 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 47,800 টাকা দামে।

gold

5 এপ্রিল, 2022 গোল্ড রেট

কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে সোনার দাম আজ কিছুটা কমতে দেখা গেছে। 5 এপ্রিল, 2022, দেশের বিভিন্ন শহরে সোনার রেট কতো তা জানতে শেষ পর্যন্ত পড়ে নিন। এই বিষয় জেনে রাখা ভালো যে, সোনার এই দাম আপনার লোকাল দামের সাথে নাও মিলতে পারে। কারণ, এই গোল্ড রেটের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা নেই, কিন্তু লোকাল দামের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা থাকে। এখানে goodreturns.in ওয়েবসাইট থেকে পাওয়া ভারতের বিভিন্ন শহরের, প্রতি 10 গ্রাম, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানানো হল।

আজ কলকাতায়, 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,800 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,140 টাকা। এছাড়াও ভারতের বড় বড় শহরগুলির মধ্যে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, ম্যাঙ্গালোর, ভুবনেশ্বরও 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম কলকাতার মতোই 47,800 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,140 টাকা। সবচেয়ে বেশি গোল্ড রেট চেন্নাইতে। চেন্নাইতে 10 গ্রাম  22 ক্যারেট সোনার দাম 48,160 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,540 টাকা। চণ্ডীগড় এবং জয়পুরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,950 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,290 টাকা। আহমেদাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,880 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,220 টাকা। পুনেতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 47,850 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,190 টাকা। মাদুরাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 48,160 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,540 টাকা।

gold rate

এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়। যদিও, কিছু মানুষ 18 ক্যারেট সোনাও ব্যবহার করে থাকেন। হল মার্ক (Hallmark) গয়নার উপর, ক্যারেট অনুযায়ী সোনার উপর নম্বর তৈরি করা হয়। ভারতে 24 ক্যারেট সোনার উপর 999, 23 ক্যারেটের সোনার উপর 958, 22 ক্যারেটের সোনার উপর 916, 21 ক্যারেটের সোনার উপর 875 এবং 18 ক্যারেটের সোনার উপর 750 লেখা থাকে।

কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে প্রতিদিন লেটেস্ট 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানার জন্য, চোখ রাখুন Digit Bangla-র ওয়েবসাইটে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo