দেশে সোনা এবং রূপোর দাম আজ অনেক কম, আপনার শহরে কত দেখে নিন

HIGHLIGHTS

29 মার্চ 2022, ভারতে 10 গ্রাম 22 ক্যারেট সোনা ট্রেডিং হচ্ছে 47,950 টাকায়

আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 47,950 টাকা

দেশে অন্যান্য শহরের তুলনায় চেন্নাইতে সোনার দাম সবচেয়ে বেশি

দেশে সোনা এবং রূপোর দাম আজ অনেক কম, আপনার শহরে কত দেখে নিন

ভারতের সোনার বাজার, আজ দেশের নাগরিকদের মুখে হাসি ফোটাতে পারে। আজ, 29 মার্চ,10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 280 টাকা কমেছে। সপ্তাহের প্রথম দিন, সোমবার 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 52,590 টাকা, আজ 10 গ্রাম 24 ক্যারেট সোনা 52,310 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে ভারতে প্রতি কেজি রূপোর দাম আজ 500 টাকা কমে 68,400 টাকা হয়েছে। Goodreturns ওয়েবসাইটের ডেটা অনুযায়ী, আজ, 29 মার্চ 2022, ভারতে 10 গ্রাম 22 ক্যারেট সোনা ট্রেডিং হচ্ছে 47,950 টাকায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দিল্লিতে আজ গোল্ড রেট, প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনায় 47,950 টাকা। দেশে অন্যান্য শহরের তুলনায় চেন্নাইতে সোনার দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 48,160 টাকা। কেরালায় 22 ক্যারেট সোনা 47,950 টাকায় পাওয়া যাবে, যা দেশের রাজধানীর সমান দাম।

29 মার্চ, 2022 গোল্ড রেট (Gold Price Today)

কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে গোল্ড রেট আজ কিছুটা কম। 29 মার্চ, 2022, দেশের বিভিন্ন শহরে সোনার দাম কতো তা শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। এবিষয় জেনে রাখা ভালো যে, সোনার এই দাম আপনার লোকাল দামের সাথে নাও মিলতে পারে। কারণ, এই গোল্ড রেটের সাথে GST, TDS এবং অন্যান্য ট্যাক্স যোগ করা নেই, কিন্তু লোকাল দামের সাথে যোগ করা থাকে। এখানে goodreturns.in ওয়েবসাইট থেকে পাওয়া ভারতের বিভিন্ন শহরের, প্রতি 10 গ্রাম, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার দাম জানানো হল।

gold price

আজ কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 47,950 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,310 টাকা। এছাড়াও ভারতের বড় বড় শহরগুলির মধ্যে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, বিশাখাপত্তনম, মায়সোর, ভিজায়ওয়াডাতেও 22 ক্যারেট সোনার দাম কলকাতার মতোই 47,950  টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,310 টাকা। সবচেয়ে বেশি গোল্ড রেট চেন্নাইতে। চেন্নাইতে 22 ক্যারেট সোনার দাম 48,160 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 52,650 টাকা। ভদোদরা শহরে 22 ক্যারেট সোনার দাম 47,980 টাকা এবং 24 ক্যারেটের দাম 52,340 টাকা। জয়পুরে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 48,100 টাকা এবং প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,450 টাকা। পুনেতে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 48,050 টাকা এবং প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,400 টাকা। নিউ দিল্লিতে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 52,550 টাকা।

gold rate

এক্ষেত্রে জেনে রাখা ভালো যে, বেশিরভাগ সোনার গয়না তৈরি করতে 22 ক্যারেট সোনা ব্যবহার করা হয়। যদিও, কিছু মানুষ 18 ক্যারেট সোনাও ব্যবহার করে থাকেন। হল মার্ক (Hallmark) গয়নার উপর ক্যারেট অনুযায়ী সোনার উপর নম্বর তৈরি করা হয়। ভারতে 24 ক্যারেট সোনার উপর 999, 23 ক্যারেটের সোনার উপর 958, 22 ক্যারেটের সোনার উপর 916, 21 ক্যারেটের সোনার উপর 875 এবং 18 ক্যারেটের সোনার উপর 750 লেখা থাকে।

কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে প্রতিদিন লেটেস্ট 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ড রেট জানার জন্য রোজ চোখ রাখুন Digit Bangla-র ওয়েবসাইটে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo