Flipkart Big Billion Day সেল ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত
বিগ বিলিয়ন ডে ২০২০ সেলে গ্রাহকরা নিজের পছন্দের প্রোডাক্টগুলি মাত্র ১ টাকায় বুক করতে পারবেন
‘Big Billion Day’ সেল শুরু হওয়ার পরে ১৫ অক্টোবর থেকে ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) মেম্বররা এবং সাধারন গ্রাহকরা ১৬ অক্টোবর থেকে এই জিনিসগুলি কিনতে পাবেন
Flipkart পুজোর আগেই দুর্দান্ত সেল নিয়ে আসছে। একে চেয়ে এক আকর্ষনীয় অফার পাওয়া যাবে এই সেলে। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ই–কমার্স সাইট Flipkart এর Big Billion Day সেল। এই সেল চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এই সেলে আপনি সস্তা দামে জুতো-সহ বেশ কিছু প্রোডাক্ট প্রি-বুকিং করার সুযোগ পাবেন। তবে বলে দি যে এই সবই আপনি মাত্র ১ টাকায় প্রিবুক করতে পারবেন। হ্য়াঁ, এমনই ঘোষনা করেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।
Survey
✅ Thank you for completing the survey!
ফ্লিপকার্টে এই প্রি-বুকিং অফারটি ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত থাকবে। এই অফারে গ্রাহকরা নিজের পছন্দের প্রোডাক্টগুলি মাত্র ১ টাকায় বুক করতে পারবেন। এই তালিকায় স্মার্টফোন, ঘরের যাবতীয় জিনিসপত্র, জামাকাপড়, জুতো এবং আরও অনেক কিছু থাকবে। ‘বিগ বিলিয়ন ডে’ সেল শুরু হওয়ার পরে ১৫ অক্টোবর থেকে ফ্লিপকার্ট প্লাস (Flipkart Plus) মেম্বররা এবং সাধারন গ্রাহকরা ১৬ অক্টোবর থেকে এই জিনিসগুলি কিনতে পাবেন।
Flipkart আগেই এক ঝলকে দেখিয়ে দিয়েছে যে বিগ বিলিয়ন ডেজ সেলে কোন স্টোরে কী থাকছে। সাথে ফ্লিপকার্ট জানিয়েছে পেমেন্ট নিয়েও একাধিক ডিসকাউন্টের সুবিধা পাবেন গ্রাহকরা। পাশাপাশি Paytm ক্যাশব্যাক, SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে ICICI, HDFC ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা নো কস্ট EMI অপশনের সুবিধা পাওয়া যাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে গ্রাহক এক্সচেঞ্জ অফার ও মোবাইল প্রোটেকশন প্ল্যানও পাবেন বলে জানিয়েছে।
Big Billion Day সেল আপনি টিভি, ক্যামেরা, ল্যাপটপ, ঘরের আসবাবপত্র–সহ একাধিক জিনিসেও ছাড় পাবেন। পাশাপাশি স্মার্টফোনের ক্ষেত্রে সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে। আপাতত শুধু কয়েকদিনের অপেক্ষা। সাথে ফ্লিপকার্টের ব্র্যান্ড মারকিউ ল্যাপটপ, টিভি ও নানা ইলেক্ট্রনিক সরঞ্জামে নানা অফার দিচ্ছে।