ইন্টারনেট সর্ভিস প্রোভাইডার সংস্থা Excitel একটি নতুন মেগা ব্রডব্যান্ড লঞ্চ করেছে। Excitel-এর এই অফারের আওতায় সস্তা দামে 300 এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়া হবে। এই অফারের আওতায় সংস্থা 12টি শহরের জন্য 100Mbps, 200Mbps এবং 300Mbps-এর তিনটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই সুবিধা সারা দেশের ১২ টি শহরে প্রযোজ্য হবে।
Survey
✅ Thank you for completing the survey!
Excitel ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যানের দাম 399 টাকা থেকে শুরু, এই দামে গ্রাহকরা পাবেন 100Mbps স্পিড। পাশাপাশি সবথেকে বেশি স্পিড 300Mbps এর স্পিডের জন্য আপনাকে 499 টাকা খরচ করতে হবে। সংস্থার এই তিনটি ব্রডব্যান্ড প্ল্যান ৪ মাস, ৬ মাস, ৯ মাস, ১২ মাসের মেয়াদ নিয়ে আসে। বলে দি যে বর্তমানে এই ব্রডব্যান্ড প্ল্যানগুলি দিল্লি-এনসিআর, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর, বিজয়ওয়ারা, কানপুর, লখনউ, জয়পুর, প্রয়াগরাজ, ঝাঁসি, উন্নাও, বিশাখাপত্তনম এবং গুনটারের মতো ১২টি শহরে পাওয়া যাবে।
আপনি যদি প্রথমবার কনেকশন নিচ্ছেন, তবে আপনাকে সিকিউরিটি হিসাবে 2000 টাকা জমা করতে হবে যা আপনাকে পরে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই প্ল্যানগুলিতে প্রতিদিনের ব্যবহারের কোনও সীমা নেই।
Excitel-এর এই নতুন অফারের আওতায় আপনি 399 টাকায় 100Mbps ইন্টারনেট স্পিডের সুবিধা পাবেন। পাশাপাশি এই প্ল্যানে আপনি এক মাস আনলিমিটেড ইন্টারনেট পাবেন। বলে দি যে আপনি যদি একসাথে ১২ মাসের প্যাকটি নিয়ে থাকেন তবে এই প্ল্যানের দাম আপনার প্রতিমাসে 399 টাকা পরবে।
Excitel এক মাসের ভ্যালিডিটির তিনটি প্ল্যান অফার করছে, যার মধ্য়ে রয়েছে 699 টাকায় 100Mbps, 849 টাকায় 200Mbps, 999 টাকায় 300Mbps ইন্টারনেট স্পিড।