মুক্তি পেল এক ভিলেন রিটার্নস এর ট্রেলার। ট্রেলারটি শুরু হচ্ছে ' তেরি গলিয়া ' গান দিয়ে এবং শেষ হচ্ছে ' এ ভিলেন ' ডাকে। এবং অবশ্যই ডাকটি একটি নারীকণ্ঠে শোনা যায়। এক ভিলেন ছবির বহু বছর পর মুক্তি পেতে চলেছে এক ভিলেন রিটার্নস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার লঞ্চ হল Ek Villain Returns এর। ছবিটির পরিচালনা করেছেন মোহিত সুরি। এই ছবিটি এক ভিলেন ছবির সিক্যুয়াল হলেও এই ছবিতে আগের ছবির কোনও অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে না।
Survey
✅ Thank you for completing the survey!
এক ভিলেন রিটার্নস এর পোস্টার এবং যাঁরা অভিনয় করছেন সেই অভিনেতাদের লুক প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। পোস্টারে দেখা যাচ্ছে জন আব্রাহাম (John Abraham), দিশা পাটানি (Disha Patani), অর্জুন কাপুর (Arjun Kapoor) সহ তারা সুতারিয়া (Tara Sutariya) কে। বহুদিন আগেই এই ছবির পরিচালক এর থেকে সিক্যুয়েলের ব্যাপারে শোনা গিয়েছিল। তিনি তখনই জানিয়েছিলেন যে এই ছবিতে সব নতুন মুখ দেখা যাবে। তাঁর সেই কথা অনুযায়ী নতুন অভিনেত্রীকে দেখা গেল মূল চরিত্রে।
যে কোনও ছবির ট্রেলার থেকেই সেই ছবির গল্পের আঁচ পাওয়া যায় কিন্তু এখানে যে গল্পটা স্পষ্ট হতে গিয়েও হল না! একতরফা প্রেমের গল্প এটি। প্রতিটি সম্পর্কেই মেয়েগুলো একজন সিরিয়াল কিলারের শিকার হচ্ছে। কিন্তু কেন খুনি এমন করছে কেউ জানে না। তবে পুলিশের আন্দাজ, এই সিরিয়াল কিলার সমস্ত ব্যর্থ প্রেমিকদের কাছে ইশ্বরতুল্য হয়ে উঠতে চায়। আর কেন খুনি এমন করছে সেটা এই ছবির গল্পের মধ্যেই লুকিয়ে। ট্রেলার অ্যাকশনের মাধ্যমে নজর কেড়েছেন জন আব্রাহাম। বাদ যাননি অর্জুন কাপুরও। তাঁদের নিজ নিজ মহিমায় তাঁদের দেখা গিয়েছে এই ছবির ট্রেলারে। দিশা পাটানিকেও অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় করতে দেখা গিয়েছে ট্রেলারে। ট্রেলারের একটি জায়গায় দিশা যেভাবে জনের সঙ্গে কথা বলছিল সেটা দেখে দর্শকের ভয় লাগতে বাধ্য। কিন্তু যেটা বলা হচ্ছিল আগে, গল্পের পুরো আঁচ পাওয়া গেল না ট্রেলারে। থেকে গেল অনেক প্রশ্ন অনেক ধাঁধা। এই ছবির আসল ভিলেন কে? তিনি কি পুরুষ নাকি মহিলা? এই প্রশ্নের উত্তর জানার জন্য সকল দর্শককে 29 জুলাই অবধি অপেক্ষা করতে হবে। সেদিন মুক্তি পাবে এই ছবিটি।